কক্সবাজার জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

District Police Welfare and Crime Review Meeting
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১১ অক্টোবর ২০২৫ ০৭:৩৪ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১১ অক্টোবর ২০২৫ ০৭:৩৪ অপরাহ্ন
কক্সবাজার জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা
কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১ অক্টোবর সকাল ১০টায় কক্সবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে পুলিশ সদস্যগণ তাদের বিভিন্ন দাবি, সমস্যা ও কল্যাণ প্রস্তাবনা উপস্থাপন করেন। পূর্বের কল্যাণ সভায় উপস্থাপিত সমস্যাগুলোর সমাধান সম্পর্কে অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা, বিশেষ বিবেচনায় ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

একই দিন দুপুর ১২টায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনায় সকল থানার অফিসার ইনচার্জগণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির প্রদত্ত নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়।