প্রতিভা অন্বেষণ সপ্তাহ ও তারুণ্যের উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান

Closing ceremony and award ceremony
নিজস্ব প্রতিবেদক: ১৩ অক্টোবর ২০২৫ ০৭:০৩ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১৩ অক্টোবর ২০২৫ ০৭:০৩ অপরাহ্ন

সচ্ছলতা এসোসিয়েশন এর আয়োজনে সপ্তাহব্যাপী প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ও তারুণ্যের উদ্ভাবনী মেলা -২০২৫ এর সমাপনী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১১ অক্টোবর শনিবার  । সচ্ছলতা এসোসিয়েশন এর শিক্ষা বিভাগ, সংস্কৃতি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সম্মিলিত উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার মো: গোলাম সাকলায়েন ও রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির সভাপতি মো:রবিউল হাসান মিন্টু। 

সচ্ছলতা এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সালমান ফার্সীর সভাপতিত্বে জাতীয় সংগীত ও পবিত্র ধর্ম গ্রন্থ তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সপ্তাহব্যাপী  আয়োজিত এই ইভেন্টের সমাপনী অধিবেশন। এসময় উপস্থিত ছিলেন প্রতিভা অন্বেষণ সপ্তাহ ও তারুণ্যের উদ্ভাবনী মেলা -২০২৫ এর আহ্বায়ক অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান শিক্ষক মোসা:মারিয়াম সুলতানা। 

সম্মানিত বিচারক হিসেবে বিচারকার্য পরিচালনা করেন আব্দুল্লাহ আল নোমান মিয়া, বিটিভি তালিকাভুক্ত নৃত্য শিল্পী ও ফারিহা ফৌজিয়া, রাজশাহী কলেজ কেন্দ্রীয় নাট্যসংসদ। এসময় উপস্থিত ছিলেন সচ্ছলতা এসোসিয়েশনের  অনান্য সদস্যবৃন্দ ও সচ্ছলতা স্কুলের শিক্ষক মন্ডলী। সুবিধাবঞ্চিত শিশুদের আবিষ্কারে "বিজ্ঞান যন্ত্রের উদ্ভাবন" ক্যাটাগরি দৃষ্টি নন্দত হয়ে ওঠে।  বিভিন্ন প্রকল্পের প্রদর্শনীতে নজরকাঁড়া হয়ে ওঠে তারুণ্যের এই  উদ্ভাবনী মেলা। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারে সচ্ছলতার  ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী প্রতিভার এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে। 

 পরিশেষে শিশুদের বিভিন্ন  সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরুষ্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখযোগ্য যে সচ্ছলতা এসোসিয়েশন ২০২০ সাল থেকে  রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের সুতাহাটি গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করে প্রত্যন্ত এলাকার সুবিধা বঞ্চিত শিশুদের জীবন মান উন্নয়ন ও গুনগত শিক্ষার বিকাশে কাজ করে যাচ্ছে । যা শিশুকে যুগোপযোগী ও বহুমুখী সৃজনশীলতায় বেড়ে উঠতে অগ্রণী ভূমিকা রাখছে।