কক্সবাজারের শীর্ষ মাদক কারবারি 'তাজ' গ্রেফতার
'Taj' arrested
এন্টি নারকোটিকস টাস্কফোর্স কর্তৃক ঘোষিত কক্সবাজার জেলার শীর্ষ মাদক কারবারি মোঃ তাজ উদ্দিন যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে।
বিজয়বাংলা নিউজকে র্যাব জানিয়েছে, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জেলার শীর্ষ মাদক সন্ত্রাসিদের তালিকাভূক্ত কুখ্যাত মাদক সম্রাট তাজকে সিপিসি-২, র্যাব-১৫ ও ৬৪ বিজিবির একটি আভিযানিক দল উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার তাজ (৩০) উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব মরিচ্যা ডা. নাসিরের বাড়ির মৃত সেহের আলীর পুত্র। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।