রূপনগরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে নিহত ৯

Killed 9
অনলাইন ডেস্ক ১৪ অক্টোবর ২০২৫ ০৪:৩০ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৪ অক্টোবর ২০২৫ ০৪:৩০ অপরাহ্ন
রূপনগরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে নিহত ৯
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউনে আগুনে ৯ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। আগুনে দগ্ধ হয়েছেন আরো আটজন। এ সংখ্যা আরো বাড়তে পারে।

দগ্ধদের দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মো. সুরুজ ও মো. মামুন। দুজনের মধ্যে সুরুজের বয়স ৩০ এবং মামুনের বয়স ৩৫।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর দুইটার দিকে তাদের সেখানে ভর্তি করা হয়।

এর আগে সকালে সাড়ে ১১টার দিকে রূপনগর আবাসিকের শিয়ালবাড়িতে সরদার গার্মেন্টস ও কসমি ফার্মা নামে দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ১১টার ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। 

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (দুপুর তিনটা) আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি কর্মকর্তা লিমা খানম।

তিনি জানান, এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। কারখানা দুটিতে রাসায়নিক দ্রব্য থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। এ ছাড়া আশেপাশের ঘিঞ্জি পরিবেশ থাকায় আগুন ছড়িয়ে পড়ছে।