বদলগাছীত উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন গ্রেপ্তার

Chhatra League president Sumon Hossain arrested
নিজস্ব প্রতিবেদক: ১৬ অক্টোবর ২০২৫ ০২:১০ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১৬ অক্টোবর ২০২৫ ০২:১০ অপরাহ্ন
বদলগাছীত উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন গ্রেপ্তার

 নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বদলগাছী উপজেলা শাখার সভাপতি সুমন হোসেনকে(৩০) গ্রেপ্তার করেছে থানাপুলিশ।

 

সুমন হোসেন(৩০) সেনপাড়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে ও বদলগাছী উপজেলা শাখার ছাত্রলীগের সভাপতি ছিলেন।


থানাপুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত ২ টার দিকে তার নিজ বাড়ি সেনপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


এ ব্যপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, আমাদের কাছে তথ্য ছিল সুমন হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি গ্রুপ সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, সুমন হোসেনের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।