কক্সবাজারে বাঁশের চাউনির ঘরে সন্ত্রাসীদের আস্তানায় অস্ত্র উদ্ধার
কক্সবাজারে ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ৬টি দেশীয় তৈরী একনলা ডামি বন্দুক উদ্ধার করেছে র্যাব-১৫।
বিজয়বাংলা নিউজকে অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার আ ম ফারুক (ল. এন্ড মিডিয়া অফিসার) জানিয়েছেন, সিপিএসসি, র্যাব-১৫, কক্সবাজার এর একটি আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে রামুর গর্জনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাঝিরকাটা বেলতলী এলাকায় কিছু সন্ত্রাসী অস্ত্র নিয়ে অবস্থান করছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫ খ্রিঃ দুপুরে সিপিএসসি এর উক্ত আভিযানিক দল মাজিরকাটা বেলতলী এলাকায় অভিযান চালায়। অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে বাঁশ দ্বারা নির্মিত একটি একচালা ঘরের ভিতরে বন্দুক ও একনলা ডামি বন্দুক ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে র্যাব উক্ত দেশীয় তৈরী বন্দুকগুলো জব্দ করে। পলাতক সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। উদ্ধার বন্দুক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।