বকেয়া বেতন পরিশোধ - চাকরি রাজস্ব করণ না হলে ২২ অক্টোবর থেকে গেইট কিপারদের সারাদেশে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

Demand for payment of outstanding salary
আবুল কালাম আজাদ ১৭ অক্টোবর ২০২৫ ০৩:৪১ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ ১৭ অক্টোবর ২০২৫ ০৩:৪১ অপরাহ্ন
বকেয়া বেতন পরিশোধ - চাকরি রাজস্ব করণ না হলে ২২ অক্টোবর থেকে গেইট কিপারদের সারাদেশে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট
বকেয়া বেতন পরিশোধ - চাকরি রাজস্ব করণ না হলে ২২ অক্টোবর থেকে গেইট কিপারদের সারাদেশে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

বাংলাদেশ রেলওয়ের “মান উন্নয়ন শীর্ষক প্রকল্পে” কর্মরত ১৫০৫ জন গেইটকিপার দীর্ঘ চার মাস ধরে বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় তারা চাকরি রাজস্ব খাতে বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন।

১৫ অক্টোবর ২০২৫ তারিখে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় রেল উপদেষ্টার কাছে প্রেরিত এক আবেদনপত্রে গেইটকিপাররা জানান, “আমরা দেশের লেভেল ক্রসিং গেইটগুলোতে ট্রেন চলাচলের নিরাপত্তা ও জনসাধারণের জানমালের সুরক্ষায় দিনরাত সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু টানা চার মাস ধরে বেতন বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছি।”পত্রে আরও উল্লেখ করা হয়, বেতন বন্ধ ও রাজস্ব খাতে অনিশ্চয়তার কারণে অনেক গেইটকিপার অর্থের অভাবে সঠিক চিকিৎসা নিতে না পেরে মৃত্যুবরণ করেছেন। তারা অভিযোগ করেন, রেলওয়ের গাফিলতির কারণে দায়িত্ব পালনে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যা নিরাপদ ট্রেন চলাচলের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।


গেইটকিপাররা সাত কর্মদিবসের মধ্যে বকেয়া বেতন পরিশোধ ও চাকরি রাজস্ব খাতে বাস্তবায়নের দাবি জানিয়েছেন। অন্যথায় আগামী ২২ অক্টোবর ২০২৫ থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন তারা।

তাদের দাবি, “যদি আমাদের কর্মসূচি চলাকালীন কোনো দুর্ঘটনা ঘটে, তবে তার সম্পূর্ণ দায়ভার রেলপথ মন্ত্রণালয়কেই বহন করতে হবে; গেইটকিপাররা তার জন্য কোনোভাবেই দায়ী থাকবেন না।”রেলওয়ে সূত্রে জানা যায়, বর্তমানে “বাংলাদেশ রেলওয়ে মান উন্নয়ন শীর্ষক প্রকল্পে” প্রায় ১৫০৫ জন গেইটকিপার পূর্ব ও পশ্চিম অঞ্চলে কর্মরত আছেন, যারা দিনরাত নিরলসভাবে লেভেল ক্রসিং গেইটে দায়িত্ব পালন করছেন।