ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Young man dies after being hit by train
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৭ অক্টোবর ২০২৫ ০৬:৫৩ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৭ অক্টোবর ২০২৫ ০৬:৫৩ অপরাহ্ন
ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজারকুল ইউনিয়নের মনসুর আলী স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীদের মতে, কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ওই যুবক নিহত হন।


নিহত যুবকের নাম মো. ইউনুস (২৪)। তিনি রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা ফয়েজ আহমদের বড় ছেলে। পরিবার সূত্রে জানা যায়, ইউনুস এক ছেলে ও এক মেয়ের জনক।


দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বা ট্রেনের গতি ভুলভাবে অনুমান করায় এ দুর্ঘটনা ঘটতে পারে। রাজারকুল ইউনিয়ন পরিষদের নারী সদস্য আলম শাইর ঘটনা নিশ্চিত করেছেন।


দুর্ঘটনার খবর পেয়ে রামু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।