চাঁপাইনবাবগঞ্জে বিপ্লবী নেত্রী ইলা মিত্রের জন্ম শতবার্ষিকী উদযাপন

Celebration of the birth centenary of leader Ila Mitra
নিজস্ব প্রতিবেদক: ১৮ অক্টোবর ২০২৫ ০৮:০২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১৮ অক্টোবর ২০২৫ ০৮:০২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বিপ্লবী নেত্রী ইলা মিত্রের জন্ম শতবার্ষিকী উদযাপন

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে শনিবার দিনব্যাপী ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্রের জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে।  এ উপলক্ষে বেলা ১১টায় শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে আদিবাসী ও বাঙালি মানুষজন অংশ নেয়। আবিাসীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক ও বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেয়। স্লোগানে স্লোগানে মুখরিত ছিল শোভাযাত্রাটি।

শোভাযাত্রায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত সাঁওতাল, ওরাও, রাজোয়ারসহ সমতল অঞ্চলের নানা আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ অংশগ্রহণ করে।


শোভাযাত্রাটি চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে গিয়ে অনুষ্ঠানে মিলিত হয়। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখলেন উদযাপন পরিষদের আহ্বায়ক বঙ্গপাল সরদার । এরপর তেভাগা আন্দোলনের বিখ্যাত গান ‘হেইসা মালো ধান হো....’ গানের মধ্য দিয়ে ইলা মিত্রকে নিয়ে গীতি আলেখ্য উপস্থাপন করছে কোল ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার বন্ধু রামিজ আহমেদের নির্দেশনায় এতে অংশ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফিল্টিপাড়া মহল্লার কোল শিক্ষার্থী, রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার কোল শিক্ষার্থী ও প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। সার্বিক সহযোগিতায় ছিলেন বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সিনিয়র শিক্ষক নির্মল কোল ও ‘সীমার বাহা কোল শিল্পী গোষ্ঠী’র নেত্রী কল্পনা মুরমু।


 অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, একই বিভাগের অধ্যাপক উদায় শঙ্কর বিশ্বাস,  রাজশাহী উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক আবদুস সবুর, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তিরকি, রাজশাহী পিলা মিত্র শিল্পী সংসদের সভাপতি তাপস মজুমদার, আদিবাসী লেখক ও গবেষক মিথু শিলাক মুর্মু, উত্তর বঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিঙ্গু মুর্মু, আদিবাসী নেত্রী কুটিলা রাজোয়ার, শান্তি ওরাও, রুবিনাথ হেমব্রম, চাঁপাইনবাবগঞ্জে নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখার সভাপতি ফারুকা বেগম, ইলা মিত্রের প্রতিষ্ঠিত কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী নুসরাত খাতুন, রাজশাহীতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, চাঁপাইনবাবগঞ্জে প্রথম  আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, ন্যাশনাল এজেন্সি ফর গ্রীন রেভ্যুলেশনের (এনএজিআর) নির্বাহী পরিচালক স্টেফান সরেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল রাজোয়াড়, রাজশাহীর ইলা মিত্র শিল্পী সংঘের সভাপতি তাপস মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি ডাবলু কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়। সঞ্চালনা করেন প্রদীপ হেমব্রম।


এসময় বক্তারা বলেন, ইলা মিত্রের সংগ্রাম আজও প্রাসঙ্গিক। তিনি যে শোষণ, অন্যায় ও বঞ্চনার বিরুদ্ধে লড়েছেন, তা এখনো পুরোপুরি শেষ হয়নি। আজও কৃষক ও আদিবাসীরা জমি ও অধিকার নিয়ে বঞ্চনার শিকার হচ্ছেন। বক্তারা সকল প্রকার শোষণ-নিপীড়নের অবসান ঘটিয়ে একটি ন্যায্য ও সাম্যের সমাজ গঠনে ইলা মিত্রের চেতনা ও আদর্শকে অনুসরণ করার আহ্বান জানান।