নিয়ামতপুরে ন্যাশনাল ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

National Bank PLC
নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৫ ০৮:১৪ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৫ ০৮:১৪ অপরাহ্ন
নিয়ামতপুরে ন্যাশনাল ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিয়ামতপুরে ন্যাশনাল ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুরে ন্যাশনাল ব্যাংক পিএলসি এর সাথে নিয়ামতপুর পেস্টিসাইড অফিসার্স এসোসিয়েশনের সদস্যদের ব্যাংকিং সেবা ও সেবার মান উন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নিয়ামতপুর কমিউনিটি এন্ড কনভেনশন সেন্টারে

ন্যাশনাল ব্যাংক পিএলসি নিয়ামতপুর শাখা এ মতবিনিময়ের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন নিয়ামতপুর পেস্টিসাইড অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ইউনুস আলী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশদভাবে আলোচনা করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক কিশোর কুমার সরকার।

সঞ্চালনা করেন পেস্টিসাইড অফিসার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন।

মতবিনিময় সভায় বক্তৃতা করেন ব্যাংকের  নিয়ামতপুর শাখার  প্রিন্সিপাল অফিসার মো. শাহ নেওয়াজ, নিয়ামতপুর পেস্টিসাইড অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, ব্যাংকিং সেবা সহজেই এলাকাবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ন্যাশনাল ব্যাংকের সকল অফিসার। সরকারের পট পরিবর্তনের পর ন্যাশনাল ব্যাংক কিছুটা সমস্যায় পড়েছিলো, এখন আল্লাহ রহমতে সমস্যার উত্তরণ ঘটেছে। বর্তমানে স্বাভাবিক ভাবেই ব্যাংকিং সেবা পাচ্ছে গ্রাহকগণ।