সাংবাদিকের পিতার মৃত্যুতে তানোরে দোয়া মাহফিল

Mozammel Haque
নিজস্ব প্রতিবেদক : ১৮ অক্টোবর ২০২৫ ০৮:১৮ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক : ১৮ অক্টোবর ২০২৫ ০৮:১৮ অপরাহ্ন
সাংবাদিকের পিতার মৃত্যুতে তানোরে দোয়া মাহফিল
সাংবাদিকের পিতার মৃত্যুতে তানোরে দোয়া মাহফিল

বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহীর তানোর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য ও তানোর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক লুৎফার রহমানের প্রয়াত পিতা মোজাম্মেল হকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বাদ আসর তানোর বাজারস্থ অর্কিড স্কুল সংলগ্ন উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই মাহফিল আয়োজিত হয়।

বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সহ-সভাপতি ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বকুল হোসেন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনি, কার্যনিবাহী সদস্য টিপু সুলতান, এইচএম ফারুক, নয়ন কুমার দাস, আশরাফুল ইসলাম, পাপ্পু কুমার, প্রভাষক লুৎফার রহমান, প্রভাষক আব্দুর রাহীম, সৈয়দ মাহমুদ শাওন, সেলিম রেজা সহ অনেকে।

বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহীর তানোর উপজেলা শাখা ও তানোর উপজেলা প্রেসক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিল পরিচালনা করেন সাংবাদিক ও প্রভাষক রেজাউল ইসলাম। পরিশেষে আজকের বসুন্ধরা পত্রিকার সাংবাদিক প্রভাষক লুৎফার রহমানের পিতা সহ তানোরের সকল সাংবাদিক পরিবারের সুস্থতা কামনা ও মৃত মা-বাবাসহ সকল আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

উল্লেখ্য, সাংবাদিক লুৎফার রহমানের বাবা মোজাম্মেল হক গত ৮ অক্টোবর, সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।