পুকুরে মাছ লুট, হত্যার উদ্দেশ্যে হামলা ও ভুক্তভুগিকে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
মোঃ মানিক ইসলাম জাতীয়তাবাদী যুবদলের দূর্গাপুর উপজেলা শাখার কর্মী। গত ১৬/১০/২০২৫ইং তারিখে পুকুরে মাছ লুট ও ১৭/১০/২০২৫ইং তারিখে হামলা এবং ১৮/১০/২০২৫ইং তারিখে অভিযুক্তরা তার বিরুদ্ধে পাঁচ লক্ষ টাকা চাঁদাবাজির যে মিথ্যা অভিযোগটি এনেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহিন।
তিনি গত ২১/১০/২০২৫ইং তারিখে আলিমুদ্দিন, পিতাঃ তাহের উদ্দিন, মাংঃ সাইবার, পোস্টঃ কাঁঠালবাড়িয়া, উপজেলাঃ দূর্গাপুর, জেলাঃ রাজশাহী এর নিকট হইতে প্রতি বছর পঞ্চাশ হাজার টাকা বিঘা মোট=৭৮ শতক জমি লিজ নিয়ে মৎস্য চাষ করে আসছিলাম।হঠাৎ ১৫ থেকে ২০ দিন আগে দূর্গাপুর পৌর শ্রমিক দলের আহবায়ক আবুল কালাম ও সদস্য সচিব রিপন সহ তাকে কাঁঠালবাড়িয়া বাজারের পার্শ্বে ডেকে বলেন আমি যে পুকুরটি চাষ করছি, তা তিনি প্রদীপ বাবুর কাছ থেকে ক্রয় করেছে। সে তাকে পুকুরটি ছেড়ে দিতে বলে তখন তিনি জমির মালিক না তিনি লিজ নিয়েছে। যদি কাগজপত্র থাকে তাহলে ৭২ ঘন্টা সময় দিলে তিনি মাছ তুলে নিবেন। কিন্ত তা না করে ১৬/১০/২০২৫ইং তারিখে তাকে না জানিয়ে কালাম ও রিপন পুুকরে জেলে নামিয়ে মাছ তুলে নিয়ে বাজারে বিক্রি করে দেয়। তার বাবাসহ কিছু শ্রমিক সকাল বেলা কাজের জন্য পুকুর পাড়ে গেলে দেখেন পকুরে কিছু মাছ লাফালাফি করছে। আরেক পার্শ্বে কালাম রিপন ও জেলেরা মাছ তুলছে। বিষয়টি জানাজানি হয়ে গেলে তারা পালানোর সময় তারা এরাকাবাসীর হাতে ধরা পড়েন তিনি তাদের সেখান থেকে নিয়ে এসে তার বাসায় রাখেন। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়্যারম্যানকে জানালে তিনি ২১/১০/২০২৫ইং তারিখ মিমাংসার সময় দিয়ে তাদেরকে তার নিজ জিম্মায় নিয়ে যান। কিন্তু ১৭/১০/২০২৫ইং তারিখ সন্ধ্যায় কাঁঠালবাড়িয়া বাজার থেকে ফেরার পথে বাড়ির সামনে কালামের ছেলে ও তার সহযোগিরা তার ওপর হামলা চাঁলায় তিনি বেচে ফিরলেও ভয়ে তার পরিবারের কেউ বাইরে বের হতে পারছেন না। ১৮/১০/২০২৫ইং তারিখে হাট মাঠে মানহাানিকর ভিডিও প্রচার করে এটা সম্পূর্ণ ভিত্তিহিন। তিনি তার বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদ জানিয়ে নিরাপত্তা ও সুষ্ঠ তদন্তের দাবি জানান।