রাজশাহী রেলওয়ে প্রকৌশল শাখার সাথে আরএনবি সদস্যদের দা- কুড়াল সম্পর্ক তুঙ্গে
একজন প্রজাতন্ত্রের কর্মচারীকে আরেকজন প্রজাতন্ত্রের কর্মচারী দ্বারা অমানবিকভাবে লাঞ্ছিত করা অত্যন্ত নিন্দনীয়। রেলওয়ে একটি শৃঙ্খলাপূর্ণ প্রতিষ্ঠান, সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের এ ধরনের আচরণ রেলওয়ের ভাবমূর্তিকে কলঙ্কিত করছে।”একই দপ্তরের লোকজনের হাতেই কর্মচারীরা নিরাপত্তাহীন। এটা অত্যন্ত দুঃখজনক।
অভিযোগ উঠেছে, সম্প্রতি পশ্চিম রেলের রাজশাহীর আমনুরা রেলওয়ে সেকশনে দায়িত্ব পালনরত ওয়েম্যান আবদুল করিমকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (RNB) সদস্যরা লাঞ্ছিত ও হাতকড়া পরিয়ে লকআপে ভরে রাখেন।
ঘটনাটি জানাজানি হলে প্রকৌল বিভাগের কর্মচারীরা,বিশেষ করে ওয়েম্যানরা তীব্র ক্ষোভ ফেটে পড়েছেন।সাথে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষি আরএনবি সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন তারা।
এছাড়া রেলওয়ে প্রকৌশল কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি গুরুত্ব সহকার নিয়ে ঘটনাটির নিন্দা জানিয়ে একটি বিবৃতিও দিয়েছেন।
সূত্র জানায়, এসএসএই/ওয়ে আমনুরার নির্দেশনা অনুযায়ী মালামাল নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন ওয়েম্যানআবদুল করিম। এ সময় কয়েকজন আরএনবি সদস্য তাকে মালামাল চুরির অভিযোগে অভিযুক্ত করে মৌখিকভাবে হেনস্থা করে।
বিষয়টি সেকশনের উপ-প্রকৌশলীকে জানানো হলে, তিনি ঘটনাটি নির্বাহী ও বিভাগীয় প্রকৌশলীকে অবহিত করেন। তবুও নির্দেশনা উপেক্ষা করে আরএনবি সদস্যরা আবদুল করিমকে হাতকড়া পরিয়ে লকআপে ঢুকিয়ে দেন।
এ ঘটনায় রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারীরা ও তাদের এসোসিয়েশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, “একজন সরকারি কর্মচারীকে এভাবে অপমান করা ঘৃণিত ও নিন্দনীয় কাজ। একই দপ্তরের সহকর্মীদের দ্বারা কর্মচারী হেনস্তার ঘটনা রেলওয়ের জন্য কলঙ্কজনক।”তিনি আরও বলেন, “এ ধরনের অমানবিক আচরণের বিরুদ্ধে যদি বিভাগীয় ব্যবস্থা নেওয়া না হয়, তবে কেন্দ্রীয় কমিটি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
সংগঠনটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে—
অভিযুক্ত আরএনবি সদস্যদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় শাস্তি প্রদান করতে হবে,লাঞ্ছিত কর্মচারীর মানহানি প্রতিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
রেলওয়ে কর্মস্থলে নিরাপদ ও সম্মানজনক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।
জানাগেছেঘটনাটি নিয়ে রেলওয়ে কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন।
পশ্চিম রেলের আরএনবির চীফ কমানডেন্ট মোঃ জহিরুল ইসলাম বলেন,নিরাপত্তা বাহিনীর কাজ হচ্ছে রেলওয়ের মালামাল পাহারা দেয়া বা হেফাত করা।রেলওয়ের মালামাল একস্থান থেকে অন্যস্থানে আনানেয়া করতে হলে সংশ্লিষ্ঠ কর্নকর্তার অনুমতি স্বাক্ষরিত ছাড়পত্র থাকতে হবে। অনুমতি ছাড়পত্র ছাড়া কেউ রেলের মালামাল স্থানান্তার দূরে থাক নড়াচড়া করা দণ্ডনীয় অপরাধ।
তিনি শুনেই ঘটনাটির তদন্তের জন্য কমান্ডেন্টকে বলেছেন এবং তিনি প্রকৌশল বিভাগের সাথে কথা বলে ঘটনার দিন বিষয়টি সমাধান করেছেন। বিষয়টি নিয়ে (আজ ১৯ অক্টোবর) আবারো তারা কেন ঘোলা করছেন এটি তার বোধগম্য নয়! তিনি আরো বলেন,ঘটনাটির তদন্ত করা হচ্ছে, যে দোষি প্রমানিত হবে তার বিভাগীয় শাস্তি অবশ্যই হবে।
অন্যদিকে,রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী এসোসিয়েশন জানিয়েছে, এ ধরনের আচরণ প্রজাতন্ত্রের কোনো কর্মচারীর প্রতি গ্রহণযোগ্য নয়। যদি ঘটনার দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে সংগঠনের অতিরিক্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন,“একজন প্রজাতন্ত্রের কর্মচারীকে এভাবে অমানবিকভাবে লাঞ্ছিত করা অত্যন্ত নিন্দনীয়। রেলওয়ে একটি শৃঙ্খলাপূর্ণ প্রতিষ্ঠান, সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের এ ধরনের আচরণ রেলওয়ের ভাবমূর্তিকে কলঙ্কিত করছে।”
তিনি আরও বলেন,“আমরা বারবার বলেছি, মাঠ পর্যায়ে কর্মরত স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, একই দপ্তরের লোকজনের হাতেই কর্মচারীরা নিরাপত্তাহীন। এটা অত্যন্ত দুঃখজনক।”