পবার বড়গাছিতে বিশ্ব খাদ্য দিবস উদযাপিত
World Food Day
রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের কালুপাড়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষ্যে জমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেলে বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থা'র আয়োজনে স্থানীয় সহযোগী সংস্থা'র সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার পরিচালক হাসিনুর রহমান, ডিএমকেএস এর সভাপতি মোসা. রহিমা বেগম, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, বড়গাছী মহিলা সমবায় সমিতির সভাপতি মনিরা বেগম, নাগরিক ফোরামের সভাপতি মাসুদ রানা, সাংস্কৃতিক কর্মী মো. রায়হান আলীসহ কৃষক-কৃষাণী, শিক্ষার্থী, নাগরিক ফোরামের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় কমিউনিটির জনগণ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।