কক্সবাজারে ২ পেশাদার অটোরিক্সা ছিনতাইকারী গ্রেফতার

2 professional autorickshaw hijackers arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৪ অক্টোবর ২০২৫ ০৩:০৬ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৪ অক্টোবর ২০২৫ ০৩:০৬ অপরাহ্ন
কক্সবাজারে ২ পেশাদার অটোরিক্সা ছিনতাইকারী গ্রেফতার
কক্সবাজারে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি অটোরিক্সাসহ দুইজন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার করেছে পুলিশ।

কক্সবাজারে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি অটোরিক্সাসহ দুইজন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস বিজয়বাংলা নিউজকে  জানিয়েছেন, গতকাল সকালে কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের ভোলা বাবুর পেট্টোল পাম্পের বিপরীতে পান বাজারের মুখে রাস্তার উপরে ছিনতাই ঘটনা ঘটে। উক্ত ঘটনা জেলা পুলিশের নজরে আসলে তাৎক্ষনিকভাবে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল একাধিক স্থানে অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে জড়িত ছিনতাই চক্রের ২ জন পেশাদার ছিনতাইকরীকে ছিনতাই কাজে ব্যবহৃত অটোরিক্সাসহ গ্রেফতার করে।

গ্রেফতাররা হল জিহাদুল ইসলাম (২৭) কক্সবাজার সদরের খুরুশকুল ৫নং ওয়ার্ডের দক্ষিণ মামুন পাড়ার মৃত আব্দুল মজিবের পুত্র  নূর মোহাম্মদ প্রঃ কালু (২১) চকরিয়া কোনাখালী বাংলাবাজারের (বর্তমানে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতি পাড়া বাগানপাড়ার রফিক মেম্বারের ভাড়াটিয়া) আনোয়ার হোসেনের পুত্র। গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।