যৌথ অভিযানে রোহিঙ্গা ক্যাম্প থেকে ১ লাখ ১২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

Drug dealer arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৫ অক্টোবর ২০২৫ ০৩:৪৮ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৫ অক্টোবর ২০২৫ ০৩:৪৮ অপরাহ্ন
যৌথ অভিযানে রোহিঙ্গা ক্যাম্প থেকে ১ লাখ ১২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
যৌথ অভিযানে রোহিঙ্গা ক্যাম্প থেকে ১ লাখ ১২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে র‌্যাব-১৫ ও ডিজিএফআইয়ের যৌথ অভিযানে ১,১২,৪৬৩ (এক লক্ষ বার হাজার চারশত তেষট্টি ) পিস ইয়াবাসহ একজন মহিলা মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, শনিবার ২৫ অক্টোবর মধ্যরাতে র‌্যাব-১৫ অধিনায়ক এর সার্বিক তাত্ত্বাবধানে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এবং ডিজিএফআই কক্সবাজার এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে উখিয়ার পালংখালি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক-ডি/১১ এলাকায় একজন মাদক কারবারি মাদকের একটি বড় চালান পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি দিলবাহার এর বসত ঘর তল্লাশি করে ১,১২,৪৬৩ পিস ইয়াবা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার মাদক কারবারি দিলবাহার (৫০) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক নং-ডি/১১ এর মৃত আইয়ুবের স্ত্রী ও মৃত লাল মিয়ার মেয়ে।