রাজশাহী রেলওয়ে হাসপাতাল সবার জন্য উম্মুক্ত
রেলওয়ে জেনারেল হাসপাতাল, রাজশাহী এখন থেকে শুধুমাত্র রেলকর্মীদের জন্য নয়, বরং সাধারণ জনগণের জন্যও সব ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করবে। এতে রাজশাহী ও আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ হবে।
রেলপথ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় শনিবার ২৫ অক্টোবর(শনিবার) রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।এর ফলে রেলওয়ে জেনারেল হাসপাতাল, রাজশাহী-এর স্বাস্থ্যসেবা কার্যক্রমের যাত্রা শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো: আফজাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রুপম আনোয়ার ও মোঃ জিয়াউল হক, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. জয়নাল আবেদীন এবং পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ প্রমুখ। এছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ রেলপথ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান বলেন, রাজশাহীর এই রেলওয়ে জেনারেল হাসপাতাল বাংলাদেশ রেলওয়েতে কর্মরত জনবলের পাশাপাশি স্থানীয় জনসাধারণের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন স্বাস্থ্য সচিব। দুই সচিবই প্রত্যাশা করেন, এই নতুন ব্যবস্থাপনায় রেলওয়েতে কর্মরত জনবলসহ সাধারণ মানুষ আগের চেয়ে আরও উন্নত সেবা পাবেন।
এই উদ্যোগের মাধ্যমে রেলওয়ে জেনারেল হাসপাতাল, রাজশাহী এখন থেকে শুধুমাত্র রেলকর্মীদের জন্য নয়, বরং সাধারণ জনগণের জন্যও সব ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করবে। এতে রাজশাহী ও আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, “রেলওয়ে হাসপাতালকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা সরকারের সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকারের অংশ।”
অন্যদিকে, রেলপথ মন্ত্রণালয়ের সচিব জানান, “রেলওয়ের চিকিৎসা অবকাঠামোকে সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগানোর এটি একটি মাইলফলক পদক্ষেপ।”উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত নিজস্ব হাসপাতাল ও ক্লিনিকগুলোর সেবা ধীরে ধীরে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে, যা রেলওয়ের সামাজিক দায়বদ্ধতার একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য , পশ্চিমাঞ্চল বাংলাদেশ রেলওয়ে চিকিৎসা বিভাগের রেলওয়ে হাসপাতাল, রাজশাহী সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল নামে পরিচালনার জন্য শুভ উদ্বোধন করা হয়। হাসপাতালটি রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হবে। ইতিমধ্যে ০৪ জন চিকিৎসক ০১ জন মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) এবং ১০ জন নার্স পদায়ন করা হয়েছে।
হাসপাতালের তথ্যানুযায়ী হাসপাতালটির বেডসংখ্যা আগেও ছিল ২০ টা, এখনো ২০ টা। টিকেট কাটা সবার জন্য বাধ্যতামুলক কিন্তু ফ্রি।
ডাত্তার আগে ছিল ২ জন।এখন হলো ৬ জন।
কর্তব্যরত ডাক্তার যারা:-
১) ডাক্তার মো আনিছুল হক (সিএমও)২) ডাঃ এস এম মারুফুল আলম ৩) ডাঃ ফেরদৌসি বেগম
(জুনিয়ার কনসালটেন্ট (শিশু)) ৪) ডাঃ ফারহানা নাজনীন ৫) ডাঃ তৌহিদা সাবরীন ৬) ডাঃ মাহিন আখতার
বিঃদ্রঃ-আউটডোর সার্ভিস সাড়ে আটটা থেকে ২ টা পর্যন্ত। শুধু শুক্রবার ছুটি।