নিয়ামতপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Law and Order Committee Meeting
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ- ২৭ অক্টোবর ২০২৫ ০৮:২০ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ- ২৭ অক্টোবর ২০২৫ ০৮:২০ অপরাহ্ন
নিয়ামতপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  (২৭ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।  

 সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান , ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার মোজতাহিদ হাসান (কায়সার),  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ,উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাজাহান শাজু, সদস্য জাকির হোসেন, ইউনিয়ন পরিষদের সচিবসহ প্যানেল চেয়ারম্যানগণ প্রমুখ। 

আইন শৃংখলা সভার  আগে উপজেলা পরিষদ সভা অনুষ্ঠিত হয় ।