ট্যুরিস্ট পুলিশ প্রধানকে বৃহত্তর সুগন্ধা বীচ ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির স্বারকলিপি
কক্সবাজার জেলার ঝিনুক শিল্প দেশব্যাপি এখন প্রসারিত। বিশ্বব্যাপি পর্যটক আকৃষ্ট শিল্প। শত শত মানুষের এ পেশা দিয়ে চলে হাজারো পরিবারপরিজন।
আগামি ২০২৬ সালের জুন পর্যন্ত হকার মার্কেটের বৈধ ও নৈতিক দাবি বাস্তবায়ন করা এবং উচ্ছেদ কার্যক্রম বন্ধ ঘোষণার পাশাপাশি সুস্থ তদন্তের মাধ্যমে রাজস্ব নিয়ে নবায়ন করতে দেওয়া সাধারণ ব্যবসায়ীদের বাকি কার্ডগুলো ফেরত পাওয়ার লক্ষে কক্সবাজার বৃহত্তর সুগন্ধা বীচ ব্যবসায়ী ও দোকান মালিক সমিতি নেতৃবৃন্দ সকল ব্যবসায়ীদের সাথে নিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এর এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ বরাবর স্বারকলিপি প্রদান করেছে।
গতকাল বিকেলে সমিতির সভাপতি জয়নাল আবেদীন এর নেতৃত্বে সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদানকালে সুগন্ধা বীচের প্রায় ৪০০ সাধারণ ব্যবসায়ী তথা ৫ হাজার পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল এই ছাতা মার্কেটটি অফিসিয়ালভাবে উচ্ছেদ বন্ধ ঘোষণা করার দাবি জানিয়ে জেলা প্রশাসক, ট্যুরিস্ট পুলিশ ও জেলার সর্বস্থরের আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করা হয়েছে।