রেলওয়ের গোড়াপত্তন ও বর্তমান

The origins and present of the railway
আবুল কালাম আজাদ:- ২৭ অক্টোবর ২০২৫ ০৮:৫০ অপরাহ্ন জাতীয়
আবুল কালাম আজাদ:- ২৭ অক্টোবর ২০২৫ ০৮:৫০ অপরাহ্ন
রেলওয়ের গোড়াপত্তন ও বর্তমান
পাথরের উপর আড়াআড়িভাবে রাখা কাঠের টুকরার উপর স্থাপিত দুইটি লৌহার রেইল সমান্তরালভাবে চলে গেছে হাজার হাজার কিলোমিটার এরই নাম রেল পথ ।

পাথরের উপর আড়াআড়িভাবে রাখা কাঠের টুকরার উপর স্থাপিত দুইটি লৌহার রেইল সমান্তরালভাবে চলে গেছে হাজার হাজার কিলোমিটার এরই নাম রেল পথ । এর উপর দিয়ে চলে লোহার চাকা বিশিষ্ট লম্বা গাড়ী । এরই নাম রেলগাড়ী(ট্রেন).এই গাড়ী বহন করে হাজার হাজার যাত্রী ও হাজার হাজার টন মালামাল , এই রেলপথ সবুজ শ্যামল মাঠের বুক চিরে নদী - নালা , খাল - বিল , বন - জঙ্গল - পাহাড় ভেদ করে চলে গেছে এঁকে বেকে । সংযুক্ত করেছে বিভিন্ন শহর - বন্দরকে দেশের প্রত্যন্ত অঞ্চলের সাথে। সভ্যতার অনেক অবদানকে সহজ লভ্য করে পৌঁছে দিয়েছে মানুষের দোর গোড়ায় ।

 ১৮২৫ সালে লন্ডনে সর্বপ্রথম রেলের যাত্রা শুরু হয় । তার প্রায় ১৯ বছর পর কিছু ইংরেজ পুঁজিপতি এবং বরোদার গাই কোয়াড় ( মহারাজ ) এবং কিছু রাজা - মহারাজার উদ্যোগে ১৮৪৬ সালে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানী ইংল্যান্ডে সমিতি করে । আর এই কোম্পানী ১৮৪৮ সালে উপমহাদেশে সর্বপ্রথম রেলপথ স্থাপনের কাজে হাত দেয় । বোম্বাই থেকে থানা পর্যন্ত ২৬ মাইল রেলপথ বসানোর কাজ ১৮৫৩ সালের প্রথম দিকে শেষ হয় । ঐ বছরের ১৬ ই এপ্রিল থেকে সরকারিভাবে এ লাইনে গাড়ী চলাচল শুরু হয় । 

সম্রাজ্য বিস্তারের জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে নিজেদের শাসন ব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যে রেল যোগাযোগ অত্যন্ত প্রয়োজনীয় বিবেচিত হওয়ায় সিপাহী বিদ্রোহে অবসানের পর পরই বৃটিশ সরকার রেলপথ বিস্তারের কাজে অতিশয় সচেষ্ট হয়ে উঠে।

রেলপথের জন্য বিনামূল্যে বা নামমাত্র মূল্যে রাজস্বে জমি যোগান দেয়া ছাড়া লগ্নীকৃত মূলধনের জন্য সরকারি নিশ্চয়তা বিধান এবং নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদানের রাষ্ট্রীয় অঙ্গীকার দ্বারা বৃটিশ সরকার বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে রেলপথ স্থাপনের পুঁজি বিনিয়োগে আকৃষ্ট করে ।

অতঃপর সরকারি ও বেসরকারি প্রচেষ্টায় দ্রুত গতিতে রেলপথে বিস্তার লাভ করতে থাকে।বিংশ শতাব্দীর চতুর্দশ সময়ের মধ্যে উপমহাদেশে প্রায় ৬০০০০ (ষাট হাজার) কিলোমিটার স্থাপিত হয় এবং ভারতীয় রেলপথ সমূহের দৈর্ঘ্য পৃথিবীর ২য় স্থানে পৌঁছে যায়।



বর্তমান বাংলাদেশের ভৌগলিক সীমারেখার ভিতর ইষ্ট বেঙ্গল রেলওয়ে(পূর্ব পাকিস্তান রেলওয়ে) কর্তৃক সর্বপ্রথম ১৮৬২ সালে ১৫ নভেম্বর দর্শনা থেকে জগতি পর্যন্ত ৫৩.১১ কি . মি : ব্রডগেজ লাইন চালু করে । কুষ্টিয়া জেলার ইষ্টার্ণ বেঙ্গল রেলওয়ে ১৮৭১ সালে ১ লা জানুয়ারি এই লাইন গোয়ালন্দ পর্যন্ত বিস্তৃত করে ইষ্টার্ণ বেঙ্গল রেলওয়ে ১৮৭৪- ১৮৭৯ সালের মধ্যে মিটার গেজ রেল লাইন তৈরী হয় শারাপাকশীর নিকট থেকে চিলাহাটি , পার্বতীপুর , দিনাজপুর এবং পার্বতিপুর থেকে কাউনিয়া আর ব্রডগেজ লাইন নির্মাণ হয় দামুকদা থেকে পোড়াদাহ পর্যন্ত । নর্থ বেঙ্গল পোড়াদহ রেলওয়ে নামক একটি সংস্থা বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে কোম্পানী ১৮৮২-১৮৮৪ সালের মধ্যে বেনাপোল থেকে খুলনা পর্যন্ত ব্রডগেজ রেললাইন নির্মাণ করে । ১৮৮৪ সালে ১ লা জুন সরকার ইষ্টার্ণ বেঙ্গল রেলওয়ে দায়িত্ব গ্রহণ করে । ১৮৮৫ সালের ৪ ঠা জানুয়ারী ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে ১৪.৯৮ কি : মি : মিটারগেজ রেল লাইন ঢাকা ষ্টেট রেলওয়ে নামে নির্মাণ করে ইষ্টার্ণ বেঙ্গল ষ্টেট রেলওয়ে । ১৮৮৭ সালে ১ লা এপ্রিল ইষ্টার্ণ বেঙ্গল রেলওয়ে এবং নর্থ বেঙ্গল রেলওয়ে একিভূত হয়ে যায় । ১৮৯১ সালে আসাম বেঙ্গল রেলওয়েকে বৃটিশ সরকার সাহায্য করতে চায় কিন্তু আসাম বেঙ্গল রেলওয়ে নির্মাণ কাজ শেষ করে ফেলে এর মধ্যেই।

১৮৯৫ সালে ১লা জুলাই ১৪৯.৮৯ কিঃমিঃ  মিটার গেজ রেললাইন চট্টগ্রাম থেকে কুমিল্লা এবং ৫০.৮৯ কিঃমিঃ মিটার গেজ রেললাইন নির্মাণ করে লাকসাম থেকে চাঁদপুর, আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি। ১৮৯৫ সালের ৩ রা চট্টগ্রাম থেকে চট্টগ্রাম পোর্ট পর্যন্ত রেললাইন নির্মাণ হয়।

১৮৯৬ সালে কুমিল্লা থেকে আখাউড়া এবং আখাউড়া থেকে করিমগঞ্জ পর্যন্ত মিটার গেজ রেল লাইন নির্মাণ হয় । ১৮৯৮-১৮৯৯ সালে ময়মনসিংহ থেকে জামালপুর মিটারগেজ রেললাইন নির্মাণ হয় । ১৮৯৭ সালে দর্শনা থেকে পোড়াদহ সিংগেল লাইন সেকশনকে ডাবল লাইন সেকশনে রূপান্তর করা হয় । ১৮৯৯-১৯০০ সালে সান্তাহার জংশন থেকে ফূলচিরি মিটার গেজ রেল লাইন নির্মাণ করে ব্রহ্মপুত্র - সুলতানপুর রেলওয়ে কোম্পানী । ১৯০৩ সালে লাকসাম থেকে নোয়াখালী ( বেঙ্গল ) রেলওয়ে কোম্পানী । ১৯০৪ সালের ১ এপ্রিল বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে কোম্পানী এবং ব্রহ্মপুত্র - সুলতানপুর রেলওয়ে কোম্পানিকে সরকার হস্তক্ষেপ করে ইস্টার্ন বেঙ্গল রেলওয়েতে পরিচালিত করে । ১৯০৫ সালে কাউনিয়া থেকে বোনার পাড়া মিটারগেজ সেকশন চালু হয় । সরকার নোয়াখালী সেন্ট্রাল রেলওয়ে কোম্পানীকে কিনে নেয় । ১৯০৬ সালে ১ লা জানুয়ারী নোয়াখালী ( বেঙ্গল ) রেলওয়ে কোম্পানী আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানীর সাথে একিভূত হয়ে যায় । ১৯০৯ সালে পোড়াদহ থেকে ভেড়ামারা সিংগেল লাইন ডাবল লাইনে রূপান্তরিত হয় । ১৯১০-১৯১৪ সালের মধ্যে আখাউড়া থেকে টংগী সেকশান চালু হয় । সাহাখোলা থেকে সান্তাহার মিটারগেজ সেকশনকে ব্রডগেজ এ রূপান্তর করা হয় । ১৯১২ থেকে ১৯১৫ সালের মধ্যে কুলাউড়া থেকে সিলেট সেকশান চালু করা হয় । ১৯১৫ সালের ১ লা জানুয়ারী পদ্মা নদীর উপর হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণ ও চালু করা হয় পাকশী পর্যন্ত । ১৯১৫ থেকে ১৯১৬ সারা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেল লাইন নির্মাণ করে সারা - সিরাজগঞ্জ রেলওয়ে কোম্পানী । ১৯১৬ সালে ভেড়ামারা থেকে রায়টা ব্রডগেজ সেকশান চালু হয় । ১৯১২ থেকে ১৯১৮ সালের মধ্যে গৌরিপুর - ময়মনসিংহ - নেত্রকোনা সেমগঞ্জ থেকে জারিয়াজানজাইল সেকশন নির্মাণ করে ময়মনসিংহ ভৈরব বাজার রেলওয়ে কোম্পানী । ১৯১৫ থেকে ১৯৩২ সালের মধ্যে ভেড়ামারা থেকে ঈশ্বরদী - আবদুলপুর সেকশনে ডবললাইনে রূপান্তরিত হয় । ১৯১৮ সালের ১০ ই জুন রূপসা থেকে বাগেরহাট ন্যারোগেজ সেকশন চালু করে ব্র্যাঞ্চ লাইন কোম্পানি । ১৯২৪ সালের জুলাই মাসে শান্তাহার থেকে পাবর্তীপুর মিটারগেজ ব্রডগেজে রূপান্তরিত হয় । ১৯২৬ সালে সেপ্টেম্বর মাসে পার্বতীপুর - চিলাহাটি মিটারগেজ সেকশন ব্রডগেজ লাইনে রূপান্তরিত হয় । ১৯২৮ সালে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ সেকশন চালু হয় । ১৯২৮ সাল থেকে ১৯২৯ সালের মধ্যে তিস্তা থেকে কুড়িগ্রাম ন্যারোগেজ সেকশন মিটারগেজে রূপান্তরিত হয় । ১৯২৯ সালের শায়েস্তাগঞ্জ থেকে ভেল্লা এবং চট্টগ্রাম থেকে হাটহাজারী সেকশন চালু হয় । ১৯৩০ সালে হাটহাজারী থেকে নাজিরহাট মিটার গেজ এবং আবদুলপুর থেকে আমনুরা ব্রডগেজ সেকশন চালু হয় । ১৯৩১ সালে ষোলশহর থেকে দোহাজারী সেকশন চালু হয়।১৯৩৭ সালের ৬ ই ডিসেম্বর King VI george ব্রিজ ভৈরব বাজার আশুগঞ্জ সংযোগ মেঘনা নদীর উপর প্রতিষ্ঠিত হয়।১৯৪১ সালে জামালপুর থেকে বাহাদুরাবাদ মিটার গেজ সেকশন চালু হয়। ১৯৪২ সালের ১ লা জানুয়ারী আসাম বেঙ্গল রেলওয়ের সরকারী দায়িত্বে ইষ্টার্ণ বেঙ্গল রেলওয়ের সাথে একিভূত করে বেঙ্গল এবং আসাম বেঙ্গল রেলওয়ে নাম ধারণ করে। 

১৯৪৪ সালের ১ অক্টোবর সরকার সারা থেকে সিরাজগঞ্জ রেলওয়ে কোম্পানীর দায়িত্ব নেয় । ১৯৪৭ সালে বেঙ্গল এবং আসাম রেলওয়ে বিভক্ত হয় এবং উহার অংশ অল্প সময়ের মধ্যে পূর্বের সীমানা নিয়ে পূর্ব পাকিস্তান নাম হয় , তাহা ইষ্টার্ণ বেঙ্গল রেলওয়ে নামে কেন্দ্রীয় পাকিস্তান সরকার পরিচালনার দায়িত্ব নেয়। ১৯৪৮-১৯৪৯ সালের মধ্যে সরকার ময়মনসিংহ ভৈরব বাজার রেলওয়ে কোম্পানীর দায়িত্ব নেয়, যার নাম রূপসা বাগেরহাট ব্রাঞ্চ লাইন কোম্পানী । ১৯৫১ সালের ২১ এপ্রিল যশোর দর্শনা লাইন চলাচলের জন্য চালু হয় । ১৯৫৪ সালের অক্টোবর মাসে সিলেট থেকে ছাতক বাজার রেললাইন চলাচলের জন্য চালু করা হয়। ১৯৬১ সালের ১ ফেব্রুয়ারী মাসে ইষ্টার্ণ বেঙ্গল রেলওয়ে পুনরায় পাকিস্তান ইষ্টার্ণ রেলওয়ে রূপ নেয়।১৯৬২ সালে একটি রেলওয়ে বোর্ড গঠিত হয় এবং প্রাদেশিক সরকার এর দায়িত্ব নেয় । 


১৯৭২ সালে পাকিস্তান ইষ্টার্ণ রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে নামে পুনঃ নাম ধারণ করে । জরুরি ভিত্তিতে সার্বভৌম বাংলাদেশে রেলওয়ে বোর্ড এর অধীনে কাজ শুরু করে । ১৯৮২ সালের ৩ রা জুন রেলওয়ে বোর্ড বিলুপ্ত হয় এবং ইহার কার্যক্রম যোগাযোগ মন্ত্রণালয়ের উপর ন্যস্ত হয় । বাংলাদেশ রেলওয়ে দুইটি জোনে খন্ডিত হয় । পূর্ব এবং পশ্চিম জোন । দুই জোনের প্রধান মহাব্যবস্থাপক । ১৯৯৫ সালে ১২ আগস্ট বাংলাদেশ রেলওয়ে অথরেটি ( BRA ) গঠিত হয়। ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে মাননীয় যোগাযোগ মন্ত্রী পদাধিকার বলে বিআরএ - এর চেয়ারম্যান । ১৯৯৮ সালের ২৩ জুন পূর্ব পশ্চিম রেলওয়ে সংযোগ সেতু শক্তিশালী যমুনা নদীর উপর বহুমুখী ব্রীজ নির্মাণ কাজ সমাপ্ত হয় । এতে ব্রডগেজ ট্র্যাক বসানো হয় জামতৈল থেকে ইব্রাহিমাবাদ পর্যন্ত । ২০০৩ সালে সরাসরি ১৪ আগষ্ট ব্রডগেজ ট্রেন ঢাকা থেকে জয়দেবপুর হয়ে রাজশাহী পর্যন্ত যমুনা বহুমুখী সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন নিয়ে নতুন ডুয়েল গেজ ট্র্যাক লাইন দিয়ে ইব্রাহিমাবাদ থেকে জয়দেবপুর পর্যন্ত যায় । ২০০৪ সালে ৭ ই মার্চ সরাসরি মিটারগেজ ট্রেন ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত চালু হয় । ২০০৭ সালের ৯ নভেম্বর মাসে বাংলাদেশ ও এশিয়ার আন্তঃসরকার সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করে Trans Asian রেলওয়ে ( TRA ) নেটওয়ার্ক as 20th Signatory . ২০০৮ সালের ১৪ এপ্রিল সরাসরি মৈত্রী এক্সপ্রেস ট্রেন ঢাকা - কলকাতা প্রতিষ্ঠিত হয়  এবং ২০১০ সালের ৪ঠা মার্চ মোবাইল ফোন টিকিট সেলিং মাধ্যম চালু হয় ।

২০১১ সালের ৪ঠা ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী রেলওয়ে মন্ত্রণালয় Vide SRO - 361 Rules of Business 1936 চালু করেন । ২০১৮ সালের ১৪ জুলাই ২৫ কি : মি : ব্রডগেজ রেললাইন নির্মাণ করা হয় মাইজগাঁও থেকে পাবনা জেলা পর্যন্ত । ২০১৮ সালের ১ লা নভেম্বর কাশিয়ানী থেকে গোপালগঞ্জ জেলা পর্যন্ত ৪৩ কি : মি : রেলপথ নির্মাণ করে বাংলাদেশ রেলওয়ে । পদ্মাসেতুতে রেল চালু ০৭/০৯/২০২৩ ( ৮৬ কি.মি. ) । দোহাজারী কক্সবাজার রেললাইন ১১/১১/২০২৩ তারিখে উদ্বোধন করে ( ১০১ কি.মি. ) । ভাঁঙ্গা - রূপদিয়া ৮৬ কি.মি. চালু হয়।

বন্ধ হয় রেলপথের কিছু শাখা:-

১. ফেনী থেকে বিলোনিয়া ২৭ কি : মি : রেলপথ নির্মাণ হয় ১৯২৯ সালে । ১৯৯৭ সালের ১৭ আগষ্ট যা বন্ধ করা হয় । ২. লালমনিরহাট থেকে মোগলহাট পর্যন্ত ১২ কি : মি : রেলপথ চালু হয় ১৯১২ সালে । ১৯৯১ সালে যা বন্ধ করা হয় । ৩. খুলনা - বাগেরহাট ৩২ কি : মি : রেলপথ নির্মাণ হয় ১৯১৮ সালে । বন্ধ হয় ১৯৯৮ সালে। সেখানে ১৯৯৮ সালে এই সেকশনে ১৩ টি কোচ ৮ টি মালগাড়ী ও ১০ টি ষ্টেশন ছিল । ৪. বোনারপাড়া - তিস্তা মুখ সেকশন বর্তমানে বন্ধ।  ৫. ত্রিমোহোনী - বালাসী ঘাট পর্যন্ত বর্তমানে বন্ধ। ৬. কুলাউড়া থেকে শাহাবাজপুর রেলপথের দৈর্ঘ্য ৫২.৫৪ কি : মি : ব্রডগেজ এবং মিটারগেজ দ্বৈত লাইন যা বর্তমানে বন্ধ।এই পথে ৬ টি রেল ষ্টেশন ও ৫৯টি  কালভার্ট আছে । ৭. মধুখালী থেকে কুমারখালি ১৯.৯০ কি : মি : রেলপথ দীর্ঘদিন যাবত বন্ধ থাকার পর ২৭ শে মে পূনঃ চালুর সিদ্ধান্ত হয় । ৮. কুড়িগ্রাম থেকে রমনা ৫৭ কি : মি : রেলপথ নির্মাণ বা চালু হয় ১৯২৮ সালে। বন্ধ হয় ২০২০ সালের মার্চ মাসের ৮ তারিখে । ৯. ভেড়ামারা রায়টা লাইন চালু হয় ১৯১৬ সালে বর্তমানে যা বন্ধ আছে । ১০. নরসিংদী - মদনগঞ্জ ( নারায়ণগঞ্জ ) শাখা লাইন বন্ধ । ১১. শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ শাখা লাইন বন্ধ

১২. শায়েস্তাগঞ্জ - ভাল্লা রেললাইন বন্ধ । ১৩. সিলেট - ছাতক রেললাইন বন্ধ।


বাংলাদেশ রেলওয়ের বর্তমান অবস্থাঃ-

প্রতিষ্ঠাকাল : ১৮৬২ সালের ১৫ ই নভেম্বর । ধরন : বাংলাদেশ রেলওয়ে । শিল্প : রেলওয়ে । সদর দপ্তর : ঢাকা , বাংলাদেশ । বাণিজ্য অঞ্চল বাংলাদেশ , বর্তমান রেলওয়ে উপদেষ্টা  মোঃ ফাওজুল কবির খান , সচিব- মোঃ ফাহিমুল ইসলাম , প্রতিষ্ঠান প্রধান মহাপরিচালক মোঃ আফজাল হোসেন, কর্মী সংখ্যা- ২৫০৮৭ জন , রেলপথের দৈর্ঘ্য- ২৯৫৫.৫৩ কি.মি. । যমুনা সেতুর পূর্ব পার্শ্বে- ১২৭৯ কি : মি :, যমুনা সেতুর পশ্চিম পার্শ্বে- ১৪২৯ কি : মি :, দক্ষিণ অংশে রূপসা নদীর পূর্ব প্রান্তে ৩২ কি : মি :, দৈর্ঘ্যের রূপসা বাগেরহাট ব্রডগেজ লাইন সেকশনটিকে বাংলাদেশ রেলওয়ের তৃতীয় অংশ হিসাবে ধরা হয় । প্রথম রেল স্টেশনের নাম কুষ্টিয়া জেলার জগতি , পশ্চিমবঙ্গের রানা ঘাট থেকে জাগতিক স্টেশনে এসে ট্রেন থামে । প্রথম জংশন স্টেশন পোড়াদাহ , কুষ্টিয়া । সবচেয়ে বড় জংশন স্টেশন ঈশ্বরদী পাবনা । লেভেল ক্রসিং সংখ্যা- ২৮৫৬ টি , বৈধ- ১৪৯৫ টি , অবৈধ- ১৩৭৭ টি , পূর্ব অঞ্চলে মোট লেভেল ক্রসিং সংখ্যা ১৩৭৭ টি , বৈধ- ৮১১ টি । পশ্চিম অঞ্চলে লেভেল ক্রসিং সংখ্যা- ১৪৭৯ টি , বৈধ- ৫৫০ টি । সেতু সংখ্যা- ৩৬৫০ টি , বড় সেতু- ৫৪৬ টি , ছোট সেতু ৩১০৪ টি । বর্তমানে দীর্ঘতম সেতু হলো পদ্মা- ৬.১৫ কি : মি :। দ্বিতীয় দীর্ঘতম সেতু যমুনা- ৪.৮ কি : মি :। তৃতীয় দীর্ঘতম সেতু হার্ডিজ ব্রিজ ১.৮ কি : মি :।

রেল পথের ধরন:-

বাংলাদেশে ৩ প্রকার এর রেললাইন ছিলো।বর্তমানে ২ প্রকার আছে। ব্রডগেজ ৫'৫"  বা ১৬৭৫ মিঃমি। মিটার গেজ ৩'৩" বা ১০০০ মিঃমি। ন্যারো গেজ যা বর্তমানে নাই, ২'৫" বা ৭৪৬ মিঃমি।পৃপৃথিবীর অন্যান্য দেশে চালু আছে স্ট্যান্ডার্ড গেজ রেলপথ ৪'৫" বা ১৪৩৫ মিঃমি।বিশ্বের ৬০% দেশে ষ্ট্যাণ্ডার্ড গেজ রেললাইন ব্যবহার আছে।

৭০ এর দশকে বাংলাদেশের রেল লাইনের দৈর্ঘ্য ছিল ২৮৫৮.৭৩ কি : মি : ও ৪৬৬ টি স্টেশন ছিল । ১২ আগস্ট ১৯৮২ সালে রেলওয়ে বোর্ড বিলুপ্ত হয় । ১৯৯৮ সালের ২৩ ই জুন পূর্ব পশ্চিমে সরাসরি রেল যোগাযোগ শুরু হয় ।

ইণ্জিনের প্রকার:-

 রোলিং স্টক- ৮০ দশকে সকল বাষ্পীয় লোকোমোটিভ বাতিল ঘোষণা করা হয় । ২০০৫ সালে ৩০ শে জুন পর্যন্ত ২৫৩ টি ডিজেল ইলেক্ট্রিক ( ৬৮ টি বিজি ও ১৮৫ টি এমজি ) এবং ৩৩ টি ডিজেল হাইড্রোলিক ( ১০ টি বিজি ও ২৩ টি এমজি ) লোকোমোটিভ ছিল । ২০২১ সালে ৯৭১ টি বিজি ও ১৭৯৫ টি এমজি ক্যারেজ বা যাত্রীবাহী কোচ ছিল।২০২১ সালে কভার ওয়াগন ইউনিট বিজি- ৯৯৪ , চারচাকা- ১৯১৫ , কভার ওয়াগন ইউনিট এমজি- ২৬৪৪ , চারচাকা- ৫১৮৭ , ২০২১ সালে মোট কভার ওয়াগন ইউনিট -৩৬৮ , চারচাকা- ৭১০২ ।

২০২৪ সালে ফেব্রুয়ারি পর্যন্ত-

লোকোমোটিভ : এমজি- ১৮৩ টি , বিজি- ১৩৫ টি

ক্যারেজ : এমজি- ১৩৯৬ টি , বিজি- ৬২১ টি

ওয়াগনঃ এমজি - ২১৪২ টি, বিজি ৯৫৩ টি

মাল্টিপল ইউনিট- ২০১৩ সালে ২৪ শে এপ্রিল ডিজেল ইলেক্ট্রিক , মাল্টিপল ইউনিট ( ডেমু ) চালু হয়। 

কারখানা - যাত্রিবাহী ও মালবাহী কোচ ওয়াগন মেরামতের জন্য পূর্ব অঞ্চলে চট্টগ্রাম পাহাড়তলী ক্যারেজ ওয়াগন মেরামত কারখানা ও পশ্চিম অঞ্চলে নীলফামারীর  সৈয়দপুরে ক্যারেজ ওয়াগন মেরামত কারখানা রয়েছে। লোকোমেটিভ জেনারেল ওভারহোলিং, পিওরিডিকাল ওভারহোলিং এর জন্য পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমেটিভ কারখনা রয়েছে।পাহাড়তলী , ঢাকা,পার্বতীপুর ডিজেল কারখানা রয়েছে। 

প্রশিক্ষণ কেন্দ্রঃ চট্টগ্রাম হালিশহরে ১টি কেন্দ্রীয় প্রশিক্ষণ একাডেমি রয়েছে।

২০০৩ থেকে ২০২১ পর্যন্ত যাত্রী পরিবহনের তথ্য:-

২০০৩-২০০৪ সালে ৪ কোটি ৩১ লক্ষ যাত্রী পরিবহণ করে । ২০০৪-২০০৫ সালে ৪ কোটি ২৪ লক্ষ যাত্রী পরিবহণ করে । ২০১৩-২০১৪ সালে ৬ কোটি যাত্রী পরিবহণ করে । ২০১৪ সালে ৬ কোটি ৫০ লক্ষ যাত্রী পরিবহণ করে । ২০২০-২১ সালে যাত্রী পরিবহণ- ৩৬.৯ মিলিয়ন২০২১-২২ সালে ৫৬.৪৫৪ মিলিয়ন , ২০২২-২৩ সালে ৭৩.৫৯২ মিলিয়ন । ২০১৪ সালে পণ্য পরিবহণ করে ২ কোটি ৫২ লক্ষ মে : ট :। 

স্টেশনের সংখা ও বিভাগ:-

স্টেশন- ৫১১ টি , জংশন স্টেশন- ৪২ টি ।

বাংলাদেশ রেলওয়ে তে ১৩ টি বিভাগ বিদ্যমান। যথাঃ

১. যান্ত্রিক , ২. প্রকৌশল , ৩. ট্রাফিক , ৪. বাণিজ্যিক , ৫. সিগন্যাল ৬. টেলিকম ৭. হিসাব , ৮. সরঞ্জাম ৯. বিদ্যুৎ  ১০ . সংস্থাপন ১১. নিরাপত্তা , ১২. মেডিকেল  ১৩. ভূ - সম্পত্তি ।