সরকারি চাকরি

পরিবেশ অধিদপ্তরে চাকরি , নেবে ১৮৮ জন

Job in the Department of Environment
অনলাইন ডেস্ক ২৮ অক্টোবর ২০২৫ ০৪:১২ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ২৮ অক্টোবর ২০২৫ ০৪:১২ অপরাহ্ন
পরিবেশ অধিদপ্তরে চাকরি , নেবে ১৮৮ জন
পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ....সংগৃহীত ছবি

পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ১৬ ক্যাটাগরির পদে ১৮৮ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৩০ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: পরিবেশ অধিদপ্তর

পদসংখ্যা: ১৬টি 

লোকবল নিয়োগ: ১৮৮ জন

১. হিসাবরক্ষক

পদসংখ্যা: ১৩ টি 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি;

বেতন: ১১৩০০-২৭৩০০ টাকা (গ্রেড-১২) 

২. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১১টি 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি;

বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩) 

৩. উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৩টি 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি;

বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা

৪. ড্রাফটসম্যান (নন-ডিপ্লোমা)

পদসংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ

বেতন: ৯৭০০-২৩৪৯০ টাকা (গ্রেড-১৫) 

৫. গবেষণাগার সহকারী

পদসংখ্যা: ১৭টি 

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

বেতন: ৯৭০০-২৩৪৯০ টাকা (গ্রেড-১৫) 

৬. ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ৩৩ টি 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬) 

৭. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬) 

৮. নমুনা সংগ্রহকারী

পদসংখ্যা: ৩২টি 

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬) 

৯. লাইব্রেরি সহকারী

পদসংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬) 

১০. ক্যাশিয়ার

পদসংখ্যা: ৩টি 

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬) 

১১. স্টোর কিপার

পদসংখ্যা: ৫টি 

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬) 

১২. গাড়িচালক

পদসংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: ক) জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) হালকা অথবা ভারী যানবাহন চালনার লাইসেন্স; গ) গাড়ি চালনায় অন্যূন ০২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬) 

১৩. প্রসেস সার্ভার

পদসংখ্যা: ২টি 

শিক্ষাগত যোগ্যতা:মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮৮০০-২১৩১০ টাকা (গ্রেড-১৮) 

১৪. ক্যাশ সরকার

পদসংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮৫০০-২০৫৭০ টাকা (গ্রেড-১৯) 

১৫. ল্যাব অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ১৬টি 

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮৫০০-২০৫৭০ টাকা  (গ্রেড-১৯) 

১৬. অফিস সহায়ক

পদসংখ্যা: ৪৮টি 

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০) 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর  ২০২৫