ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওরাও চিরায়ত সঙ্গীত প্রশিক্ষণে কালচারাল একাডেমি

Classical music training
নিজস্ব প্রতিবেদক: ২৮ অক্টোবর ২০২৫ ০৭:১৩ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২৮ অক্টোবর ২০২৫ ০৭:১৩ অপরাহ্ন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওরাও চিরায়ত সঙ্গীত প্রশিক্ষণে কালচারাল একাডেমি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওরাও চিরায়ত সঙ্গীত প্রশিক্ষণে কালচারাল একাডেমি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওরাও চিরায়ত সঙ্গীত প্রশিক্ষণে কালচারাল একাডেমি।দেশের সংস্কৃতির ধারক বাহক আদিবাসী জনগোষ্ঠীর ওরাও সম্প্রদায়ের ভাষা সংস্কৃতির প্রসারে কাজ করছে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি ।

এ জাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় অডিও, ভিডিও নির্মাণে পর্যায়ক্রমে সর্বস্তরে চিরায়ত সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা চলছে,২৭ অক্টোবর সোমবার সকাল দশটায় গোদাগাড়ী উপজেলার মুরারীপুর গোগ্রামে ২০ জন ওরাও শিক্ষার্থীদের অংশগ্রহণে  চিরায়ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন হয়, একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং প্রধান অতিথি থেকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন,এসময় উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার,সাঁওতালি গানের প্রশিক্ষক ম্যানুয়েল সরেন,গ্রামপ্রধান সিতারাম কুজুর,রাজকুমার বারোয়ার প্রমুখ,২৯ অক্টোবর বুধবার সনদ বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হবে।