মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে পাচারকারী চক্রে জিম্মি থাকা ২৪ জনকে উদ্ধার

24 hostages rescued
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩০ অক্টোবর ২০২৫ ০১:০৪ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩০ অক্টোবর ২০২৫ ০১:০৪ অপরাহ্ন
মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে পাচারকারী চক্রে জিম্মি থাকা ২৪ জনকে উদ্ধার
মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে পাচারকারী চক্রে জিম্মি থাকা ২৪ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড়ে রুদ্ধশ্বাস চিরুনি অভিযানে অপহরণ, মুক্তিপণ আদায় ও মানবপাচারের ২৪ জন ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-১৫।

বিজয়বাংলা নিউজকে অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার (ল' এন্ড মিডিয়া অফিসার) আ.ম ফারুক জানিয়েছেন, সম্প্রতি কক্সবাজারে সাগরপথে সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারকারী চক্র। বিষয়টি মাথায় রেখে র‌্যাব তার গোয়েন্দা নজরদারি ও মানবপাচার বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় বুধবার ২৯ অক্টোবর রাতে গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এবং সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প), র‌্যাব- ১৫ কক্সবাজার এর যৌথ আভিযানিক দল অধিনায়কের সার্বিক নির্দেশনায় টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী গহীন পাহাড়ে দুঃসাহসিক অভিযান পরিচালনা করে।‎ র‌্যাবের অক্লান্ত প্রচেষ্টায় দীর্ঘ ৩ ঘন্টা রদ্ধশ্বাস চিরুনি অভিযানে দূর্গম পাহাড় হতে মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে পাচার করার উদ্দেশ্যে উত্তর শীলখালী পাহাড় হতে মানব পাচারকারী চক্রের সদস্যদের নিকট জিম্মি থাকা ২৪ জন ভিকটিমকে উদ্ধার করে। যার মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী, ১০ জন শিশুসহ ২৪ জন রোহিঙ্গা। এ সময় মানব পাচারকারী দালাল চক্রের সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পাহাড়ের ভিতর পালিয়ে যেতে সক্ষম হয়।

ভিকটিমদের জিজ্ঞাসাবাদে জানায়, তাদের একটি দালাল চক্র ৩/৪ দিন পূর্বে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প হতে ২৪ জনকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে উত্তর শীলখালী পাহাড়ের চূড়ায় রোকসানার ঘরে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আটক করে রাখে। ভিকটিমদের জিজ্ঞাসাবাদ করে পাচারকারী চক্রের ৫ জন সদ্যসের পরিচয় সনাক্ত করা গিয়েছে।