বদলগাছীতে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ

Free seeds and fertilizers distribution
প্রতিনিধি বদলগাছী (নওগাঁ) ৩০ অক্টোবর ২০২৫ ০১:৫০ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি বদলগাছী (নওগাঁ) ৩০ অক্টোবর ২০২৫ ০১:৫০ অপরাহ্ন
বদলগাছীতে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ
বদলগাছীতে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ

২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য  নওগাঁর বদলগাছীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও  রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা  সাড়ে ১১ টায় কৃষক প্রশিক্ষণ হল রুমে উপজেলা  কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রাণী,  সমাজসেবা কর্মকর্তা রাজীব আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মাজহারুল আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সজল সরকার।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়,উপজেলাে ৮টি ইউনিয়নে চলতি মৌসুমে সরিষা আবাদের জন্য মোট ৪ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এক বিঘা জমির জন্য ১ কেজি সরিষা, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার  প্রণোদনার মাধ্যমে বিতরণ করা হবে। 

এ ব্যপারে উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, আজ উদ্বোধনের দিনে ১হাজার জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরন করা হবে। পর্যায়ক্রমে বাকী কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন করা হবে।