রাজশাহীতে পুকুর থেকে মরদেহ উদ্ধার
Body recovered from pond
রাজশাহীর পবা উপজেলার নারিকেল বাড়িয়া এলাকার পুকুর থেকে লিটন আলী নামের ব্যক্তির লাশ উদ্ধার করেছে চন্দ্রিমা থানা পুলিশ।
৩০ আক্টোবর বৃহস্পতিবার সকাল ৭টার পুকুরে ভাসমান লাশটি দেখে, স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে মর্গে পাঠায়। নিহত লিটন আলীর বাড়ি পবার খড়খড়ি গ্রামে।