আঁখি আলমগীর

ক্লান্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ জীবন চাই

Musician Ankhi Alamgir
অনলাইন ডেস্ক ৩১ অক্টোবর ২০২৫ ০৮:২৩ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ৩১ অক্টোবর ২০২৫ ০৮:২৩ অপরাহ্ন
ক্লান্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ জীবন চাই
সংগৃহীত ছবি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর। সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে মানুষের ভণ্ডামি থেকে মুক্তি চান বলে জানান তিনি।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পোস্ট দিয়ে আঁখি আলমগীর লেখেন, আমি খুব রাগ এবং বিরক্ত। রাগ, কারণ আশেপাশের কিছু মানুষের নাটক আর অভিনয় দেখে ক্লান্ত। কী সুন্দর সবাইকে বোকা ভেবে, ওভার কনফিডেন্সে অন্ধ হয়ে, তারা কত গল্প ফাঁদে, নাটক করে, অভিনয় করে। নির্মমতা, মানুষ ঠকানোর কথা আর না বলি। 

বিরক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে আঁখি আলমগীর লেখেন, বিরক্ত নিজের উপরই। এতকিছু তো না বুঝলেও হতো। আগে তো শুনে, দেখে সব বুঝে যেতাম। বয়স আর অভিজ্ঞতার কারণে ইদানীং রাগ, হিংসা বা মিথ‍্যা, এগুলো স্মেল করতে পারি, অনুভব করতে পারি।

ভণ্ডামি থেকে মুক্তি চেয়ে আঁখি আলমগীর লেখেন, কী এক তেলেশমাতি। মুক্তি চাই ভণ্ডামি থেকে। মুক্তি চাই এই স্মেল থেকে। একটা নীরব, স্বাধীন, শান্তিপূর্ণ জীবন চাই এখন। বিশ্বাস করুন, আপনার কল্পনার চেয়েও অধিক পাওয়ার যোগ্য আমি।

আঁখি আলমগীরের এ পোস্টে অনেকে মন্তব্য করেছেন। গীতিকার অনুরুপ আইচ লেখেন, যেন আমার মনের কথাটাই তুমি লিখে দিলে! সংগীতশিল্পী রবি চৌধুরী লেখেন, এসব নিয়ে আমাদের থাকতে হবে। বাকি জীবনটা যেন সুন্দরভাবে কেটে যায়, সে দোয়া, শুভকামনা। 

এদিকে আঁখি আলমগীরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত গান ‘প্রেম ব্যাপারী’ মাসখানেক আগে প্রকাশ হয়। দ্বৈত কণ্ঠের গানটিতে আঁখির সহশিল্পী পুলক অধিকারী। একক গানের পাশাপাশি টুকটাক স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।