নানা আয়োজনে পবায় জাতীয় সমবায় দিবস পালন

National Cooperative Day
নিজস্ব প্রতিবেদক: ০১ নভেম্বর ২০২৫ ০৬:০৯ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০১ নভেম্বর ২০২৫ ০৬:০৯ অপরাহ্ন
নানা আয়োজনে পবায় জাতীয় সমবায় দিবস পালন
রাজশাহীর পবায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে রাজশাহীর পবায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এর আগে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন,

বর্ণাঢ্য সমবায় র‌্যালি শেষে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত জামান আজিজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমবায় সমিতিতে সদস্যরা সঞ্চয় জমা করবে এবং তার জমাকৃত সঞ্চয়ের যথাযথ ব্যবহার করবে। সেইসাথে সমিতি জমাকৃত সঞ্চয়ের সঠিকভাবে

ব্যবহার হচ্ছে কিনা তাও তদারকি করতে হবে। সরকার সমবায়ী সদস্যদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষণ নিয়ে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে উৎপাদনমূখী প্রকল্প গ্রহন করবে। সমবায় সমিতির মাধ্যমে নিজে স্বাবলম্বী হবে ও অন্যকেও সহযোগিতা করবে ফলে আর্থসামাজিক উন্নয়ন হবে। 


এসময় সমবায়ীদের যেকোন প্রয়োজনে তাঁর (ইউএনও’র) দরজা খোলা বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম।

অনষ্ঠানে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত উপজেলা সমবায় অফিসার জালাল উদ্দীন সরকার, হ্যাপি সেভিংসএন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি’র সভাপতি ইউসুফ আলী চৌধুরী, বড়গাছী মহিলা সমবায় সমিতির সভাপতি মনিরা বেগম, নওহাটা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আবু শামা, পুষ্প সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি সোহেল রানা।

এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা সমবায় অফিসার তসলিম উদ্দিন ও পরিদর্শক সাইদুর রহমানসহ উপজেলার বিভিন্ন সমিতির সমবায়ীবৃন্দ, গণমাধ্যমকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে সফল সমবায় সমিতি হিসেবে একতা মহিলা সমবায় সমিতি লি:, বড়গাছী মহিলা সমবায় সমিতি লি:, উত্তরণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: এবং সফল উদ্যোক্তা হিসেবে হ্যাপি সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি’র সভাপতি ইউসুফ আলী চৌধুরী-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।