ফেডারেশনের আগে জেলা ক্রীড়া সংস্থায় নির্বাচনের দাবি

Demand for elections to the district sports association
অনলাইন ডেস্ক ০২ নভেম্বর ২০২৫ ০৫:৫০ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ০২ নভেম্বর ২০২৫ ০৫:৫০ অপরাহ্ন
ফেডারেশনের আগে জেলা ক্রীড়া সংস্থায় নির্বাচনের দাবি
সংগৃহীত ছবি

জাতীয় ক্রীড়া পরিষদ অতি সম্প্রতি ফেডারেশন/এসোসিয়েশনগুলোকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের এই চিঠিতে ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। আজ বিকেলে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কমিটির অনিয়মের প্রতিবাদে মানববন্ধনে ফেডারেশনগুলোতে আকস্মিক নির্বাচনের নির্দেশনার সমালোচনাও করেছেন সাবেক ক্রীড়াবিদ ও সংগঠকরা।

স্বর্ণজয়ী শুটার সাবরিনা সুলতানা বলেন, 'জেলা-বিভাগে সর্বত্র অ্যাডহক কমিটি। সেখানে আগে নির্বাচন না দিয়ে ফেডারেশনের নির্বাচন দেয়া সমীচীন নয়। জাতীয় নির্বাচনের পরই ফেডারেশনগলোর নির্বাচন হওয়া উচিত।' সাবেক টেবিল টেনিস খেলোয়াড় ও সংগঠক মারুফ ফেডারেশনের নির্বাচনের নির্দেশনা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, 'ফেডারেশনে যেমন অ্যাডহক কমিটি, জেলা-বিভাগেও তেমনি। কারা নির্বাচনের ভোটার হবে, কিভাবে নির্বাচন হবে কোনো সুস্পষ্ট গাইডলাইন নেই। এভাবে তো ফেডারেশনের নির্বাচন হতে পারে না।'

মহিলা ক্রীড়া সংস্থার কমিটির অনিয়মের প্রতিবাদে কামরুন নাহার ডানার নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি ছিল আজ জাতীয় ক্রীড়া পরিষদের সামনে। গত সপ্তাহে রোববার মোহামেডান ক্লাবে সংবাদ সম্মেলনে থাকা ছয় জনের মধ্যে চার জন ছিলেন আজ। এর সঙ্গে জাতীয় হকি খেলোয়াড় পুষ্কর ক্ষিসা মিমো, সাবেক জাতীয় ফুটবলার সুজনসহ আরো কয়েকজনকে দেখা গেছে। যদিও সুজন মানববন্ধন আনুষ্ঠানিক শুরুর পর সরে যান।

ঐ দিনের সংবাদ সম্মেলনের মতোই আজও তারা জাতীয় ক্রীড়া পরিষদকে মহিলা ক্রীড়া সংস্থার কমিটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা যুব ও ক্রীড়া উপদেষ্টা এই দাবি না মানলে আরো বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষণা জানিয়েছেন।