চাইনিজ উশু স্কুল কক্সবাজারকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

Conspiracy allegations
কক্সবাজার জেলা প্রতিনিধি ০৩ নভেম্বর ২০২৫ ০৪:০৮ অপরাহ্ন সারা বাংলা
কক্সবাজার জেলা প্রতিনিধি ০৩ নভেম্বর ২০২৫ ০৪:০৮ অপরাহ্ন
চাইনিজ উশু স্কুল কক্সবাজারকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ
চাইনিজ উশু স্কুল কক্সবাজারকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

একজনের সফলতা দেখলে আরেকজনের চুলকানি কিংবা এক দলের জয় দেখলে আরেকদলের মাথা নষ্ট হবার প্রবণতা আমাদের সমাজ ব্যবস্থায় সবচেয়ে বেশি। যা থেকে সৃষ্টি হয় দূরত্ব, সর্ম্পকে ভাটা পড়ে।

আজ যার কথা তুলে ধরা হচ্ছে তিনি একজন ক্রীড়া পাগল মানুষ। ক্রীড়াকে ভালোবেসে যিনি নিজের জন্মস্থান ও পরিবারপরিজন ছেড়ে রাতদিন, বহুদিন এবং বহু বছর ধরে কক্সবাজারে অবস্থান করছেন। মাঠে নিরলস সময় দিচ্ছেন। বলা হচ্ছিল মো: গিয়াস উদ্দিন এর কথা। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম কেন্দ্রীক চাইনিজ উশু স্কুল কক্সবাজার এর সেক্রেটারি/পরিচালক তিনি। এই ক্রীড়া স্কুলটি গড়তে যিনি রাতদিন নিরলস পরিশ্রম করেছেন। ইনডোর স্টেডিয়ামে মনের মতো করে সাজিয়েছেন উশু স্কুল। তার ক্রীড়া স্কুলে সবচেয়ে বেশি শিক্ষার্থী যা দেখে অন্য ক্লাব ও একাডেমি অনুপ্রাণিত হন। গিয়াস এর হাত ধরে জাতীয় পর্যায়ে একাধিকবার সফলতা বয়ে এনেছে উশু স্কুল। তার মেধা, শ্রম, অর্থ সব এই উশু স্কুলকে ঘিরে। 

সাম্প্রতিক একটি মহল তার সফলতা সহ্য করতে না পেরে নানা ষড়যন্ত্র শুরু করেছেন। তারা উশু স্কুলে ফাটল ধরাতে মিথ্যা বদনাম, অপপ্রচার, ষড়যন্ত্র করছেন৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে উলটপালট লেখা ও বানোয়াট ভিডিও ছেড়ে দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন৷ 

জেলা ক্রীড়া সংস্থার সাবেক একজন সদস্য জানান, উশু নিয়ে তার শ্রম সকলে দেখেছে।ক্রীড়ার প্রতি এতো আগ্রহ। এই উশু স্কুল পরিচালনায় তার অবদান ভুলে যাওয়া যাবে না। তাকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র ভালো হবে না।

বিজয়বাংলা নিউজকে গিয়াস উদ্দিন ক্ষোভের সাথে বলেন, কক্সবাজারের একজন উশু সংগঠক এবং ক্রীড়া সাংবাদিকের হাত ধরে যখন থেকে তিনি স্টেডিয়ামে প্রবেশ করেন তখন থেকে তিনি পিছপা হননি। উশুতে জড়িয়ে সেই থেকে আজ-অব্দি হাল ছাড়েননি। উশু, মাঠ, ক্রীড়া উন্নয়নে কাজ করে যাচ্ছেন। উশু স্কুলকে তিনি তিলে তিলে ভালো অবস্থানে নিয়ে গেছেন৷ দোষে গুনে মানুষ। তার উত্থান যারা সহ্য করতে পারেন না তারা মানুষ নন। উশুর জন্য তিনি কি না করেছেন। আজ তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কাল আরেকজনের বিরুদ্ধে হবে। আমাদের উচিত সব ষড়যন্ত্র বাদ দিয়ে উশুর উন্নয়নে কাজ করা। আমি আমৃত্যু উশুর উন্নয়নে কাজ করতে চাই৷ এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি।