এইচএসসি পাসেই এসিআই কোম্পানিতে চাকরি

অনলাইন ডেস্ক ০৩ নভেম্বর ২০২৫ ০৭:৩৫ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ০৩ নভেম্বর ২০২৫ ০৭:৩৫ অপরাহ্ন
এইচএসসি পাসেই এসিআই কোম্পানিতে চাকরি
....................সংগৃহীত ছবি

এসিআই পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস্ রিপ্রেজেন্টেটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ০৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই পিএলসি

পদের নাম: সেলস্ রিপ্রেজেন্টেটিভ

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান 

অন্যান্য যোগ্যতা: ফুড এন্ড বেভারেজ পণ্য বিক্রয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

দায়িত্ব:

বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।

নির্ধারিত রুটে সেলস অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা।

পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা।

কর্মস্থল: যেকোনো স্থানে 

বেতন: আকর্ষণীয় বেতন

অন্যান্য সুবিধা: টিএ/ডিএ, সেলস ইনসেনটিভ, কমিশন এবং অন্যান্য সুবিধা।।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর ২০২৫