ডিজিটাল সেবা ও প্রবেশগম্যতা বিষয়ক যৌথ কর্মশালা
সমতা নারী কল্যাণ সংস্থার সিবিএম গ্লোবাল ডিজএ্যাবিলিটি ইন ক্লুশন এর আর্থিক সহায়তায় এবং সেন্টার ফর ডজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট ( সিডিডি ) - এর কারিগরি সহায়তায় , সমতা নারী নারী কল্যাণ সংস্থা ( এসএনকেএস ) রাজশাহী সিটি কর্পোরেশন ও বাঘা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন করেছে ।
প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো প্রতিবন্ধী ব্যাক্তিদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সরকারি ও বেসরকারি খাতে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা এর মাধ্যমে রাজশাহী জেলায় সিটি কর্পোরেশন ও বাঘা উপজেলায় প্রায় ১,৫০০ প্রতিবন্ধী ব্যাক্তিকে ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির আওতায় আনার পরিকল্পনা । বর্তমানে ১০টি স্ব-সহায়ক দলে অন্তর্ভুক্ত ১০০জন প্রতিবন্ধী যুবক- যুবতীকে ডিজিটাল সাক্ষরতা , সাইবার নিরাপওা এবং সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে ।
সরকারি ও বেসরকারি অংশীদারদের সহযোগিতায় প্রবেশগম্য ডিজিটাল প্রযুক্তি বিষয়ে সচেতন বৃদ্ধি , সহযোগিতা জোরদার করণ এবং প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য প্রবেশগম্য সেবা সম্প্রসারণ প্রকল্পটির অন্যতম লক্ষ্য ।
এই লক্ষ্যে ৪ নভেম্বর ( মঙ্গলবার ) রাজশাহী সমাজসেবা কমপ্লেক্সের (শালবাগান) সেমিনার কক্ষে , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রোগ্রামের সহযোগিতায় “ ডিজিটাল সেবা ও প্রবেশগম্যতা বিষয়ক যৌথ কর্মশালার ” আয়োজন করা হয় ।
জেলা সমাজ সেবা কমপ্লেক্স মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন , রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার , বিশেষ অতিথি ছিলেন প্রফেসর রোকনুজ্জামান বিভাগীয় প্রধান কম্পিউটার সায়েন্স বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, আয়োজনের সভাপতিত্ব করেন রাশেদুল মান্নান কবির , যুগ্ম মহাসচিব সমাজ সেবা অধিদপ্তর ও প্রকল্প পরিচালক , তথ্য উপাস্থাপক করেন ভাস্কর ভট্রাচার্য ।
প্রধান অতিথী রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন , সমাজের একটি অংশ আছে যারা সমাজ প্রতিবন্ধী । এরা সমাজকে পিছিয়ে ফেলে সুযোগ ভোগ করে । এরা নিজেদের প্রভাব খাটিয়ে নানা ধরণের বাধার সৃষ্টি করে থাকে ।
সমাজকে এগিয়ে দিতে মন- মানসিকতার পরিবর্তন প্রয়োজন। নৈতিকতা জানিয়ে যারা পিছিয়ে পড়ছে সেই জনগোষ্ঠিকে সামনে আসার সুযোগ করে দিতে হবে । আয়োজনে বিশেষ অবদানে প্রতিবন্ধীদের উপহার হিসেবে মোবাইল ফোন প্রদান করেন । এই আয়োজনে বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন ।