কক্সবাজারে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেফতার ১
1 arrested with weapons and cash
কক্সবাজার পৌরসভার কলাতলি থেকে ১টি দেশীয় তৈরী এলজি ও নগদ ১ লক্ষ ৫৫ হাজার ৫০০ টাকাসহ একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি গ্রেফতার হয়েছে।
বিজয়বাংলা নিউজকে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস জানিয়েছেন, ৪ নভেম্বর ২০২৫ খ্রি. রাত পৌনে ৯টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল কলাতলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এলজি ও নগদ টাকাসহ একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি কামরুল হাসানকে (৩০) গ্রেফতার করে।
গ্রেফতার কামরুল কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের দক্ষিণ কলাতলির হাজী হাসান আলীর পুত্র। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।