সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৫ জনের প্রাণহানি

road accident
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৫ নভেম্বর ২০২৫ ০২:২৯ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৫ নভেম্বর ২০২৫ ০২:২৯ অপরাহ্ন
সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৫ জনের প্রাণহানি
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত হয়েছে।

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত হয়েছে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারছা বাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষে এ ৫ জন নিহত হয়।  এঘটনায় ২ জন আহত হয়েছে।

বিজয়বাংলা নিউজকে মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: মেহেদী হাসান জানিয়েছেন, হতাহতরা সবাই একই পরিবারের। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মাঝে ৪ নারী ও ১ শিশু রয়েছে।

এদিকে চকরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

বুধবার সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।