প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চাকরি, নেবে সহকারী শিক্ষক

Department of Primary Education Jobs
অনলাইন ডেস্ক ০৬ নভেম্বর ২০২৫ ১২:৫৪ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ০৬ নভেম্বর ২০২৫ ১২:৫৪ অপরাহ্ন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চাকরি, নেবে সহকারী শিক্ষক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। .......সংগৃহীত ছবি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের ৬ বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদে ১০ হাজার ২১৯ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা/শিক্ষা থানার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

পদসংখ্যা: ০১টি 

লোকবল নিয়োগ: ১০,২১৯ জন 

পদের নাম: সহকারী শিক্ষক

পদসংখ্যা: ১০,২১৯টি

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

গ্রেড: ১৩

বয়সসীমা: ৩০ নভেম্বর ২০২৫ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর; সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর ২০২৫