মেসার্স শাওন ট্রেডার্সের নতুন শাখার উদ্বোধন
রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের সরকারপাড়া বাজারে মেসার্স শাওন ট্রেডার্স–এর নতুন শাখার উদ্বোধন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন এলাকার খামারিদের জন্য আরও সহজলভ্য সেবা নিশ্চিত করতে যাচ্ছে।
নতুন শাখার উদ্বোধনের পর থেকে সরকারপাড়া বাজারে পাওয়া যাবে মাছের সকল ধরনের খাদ্য, মাছের রোগ প্রতিরোধক ও চিকিৎসার ওষুধ সংশ্লিষ্ট খামার সরঞ্জাম। এলাকায় দীর্ঘ সুনামের সাথে সার ও কীটনাশক বিক্রয় করে কৃষকদের পাশে থেকে তাদের সুবিধা ও সমস্যায় আন্তরিকভাবে সহযোগিতা করে আসছেন। কৃষকদের আস্থা ও ভালোবাসাই তাকে নতুন শাখা উদ্বোধনে উৎসাহিত করেছে বলে জানান দোকানের প্রোপাইটর মোঃ মইনুদ্দীন, তিনি আরো বলেন “আমাদের লক্ষ্য শুধুমাত্র ব্যবসা নয়, কৃষক ও খামারিদের সঙ্গে আস্থা ও সম্পর্ক গড়ে তোলা।”উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, খামারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিতদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
মেসার্স শাওন ট্রেডার্সের শাখাসমূহঃ
প্রধান শাখা: মানিককন্যা বাজার, তানোর, রাজশাহী, দ্বিতীয় শাখা: সরকারপাড়া বাজার, সরনজাই, তানোর, রাজশাহী।