রমনায় গির্জার সামনে ককটেল বিস্ফোরণ

Cocktail explosion
অনলাইন ডেস্ক ০৮ নভেম্বর ২০২৫ ১২:৪২ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৮ নভেম্বর ২০২৫ ১২:৪২ অপরাহ্ন
রমনায় গির্জার সামনে ককটেল বিস্ফোরণ
সংগৃহীত ছবি

রাজধানীর রমনায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

গতকাল (শুক্রবার) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, গতকাল রাতে গির্জা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় গির্জা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের পাল পুরোহিত ফাদার আলবার্ট রোজারিও সাংবাদিকদের বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি।