কক্সবাজারে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

4 members arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৮ নভেম্বর ২০২৫ ০৯:৪৫ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৮ নভেম্বর ২০২৫ ০৯:৪৫ অপরাহ্ন
কক্সবাজারে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
কক্সবাজারে ডাকাত দলের সক্রিয় ৪ সদস্য গ্রেফতার ও ডাকাতি কাজে ব্যবহৃত ২টি হাইয়েস (মাইক্রোবাস) গাড়ি উদ্ধার হয়েছে।

কক্সবাজারে ডাকাত দলের সক্রিয় ৪ সদস্য গ্রেফতার ও ডাকাতি কাজে ব্যবহৃত ২টি হাইয়েস (মাইক্রোবাস) গাড়ি উদ্ধার হয়েছে।

বিজয়বাংলা নিউজকে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস জানিয়েছেন, শনিবার মধ্য রাতে চকরিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার চকরিয়া সাব-রেজিস্টার অফিসের পেছনের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪ জন ডাকাত দলের সক্রিয় সদস্যদের গ্রেফতার ও ডাকাতি কাজে ব্যবহৃত ২টি হাইয়েস (মাইক্রোবাস) গাড়ি উদ্ধার করা হয়। 

গ্রেফতাররা হল সেলিম (৩৫), পিতা-মৃত কালু মিয়া, ৯নং ওয়ার্ড, চৌয়ারফাড়ি, সাহারবিল, চকরিয়া, নাছির উদ্দিন (৪৫), পিতা-মৃত আলী আহম্মদ, ৯নং ওয়ার্ড, ইলিশিয়া, পশ্চিম বড় ভেওলা, চকরিয়া, তৌহিদুল ইসলাম (২৪), পিতা-আকতার আহম্মদ, ঈদমণি, ১নং ওয়ার্ড, পূর্ব বড় ভেওলা, চকরিয়া ও আব্দুল্লাহ আল নোমান প্রঃ শাহীন (২১), পিতা-নুরুল আমিন প্রঃ নুরু, কোনাখালী, ৯নং ওয়ার্ড, সাহারবিল, চকরিয়া।

উল্লেখ্য, গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং বিভিন্ন জেলায় ডাকাত দলের সমন্বয়ে ডাকাতি করে থাকে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।