ইস্টার্ন ব্যাংক পিএলসি চাকরি

Eastern Bank Plc Jobs
অনলাইন ডেস্ক ০৯ নভেম্বর ২০২৫ ১২:৫১ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ০৯ নভেম্বর ২০২৫ ১২:৫১ অপরাহ্ন
ইস্টার্ন ব্যাংক পিএলসি চাকরি
সংগৃহীত ছবি

কাস্টমার সার্ভিস অফিসার (টেলার) পদে জনবল নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক পিএলসি। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। ৮ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে এ মাসের ১৬ তারিখ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার (টেলার)

পদসংখ্যা: নির্ধারিত নয়

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং এএমএল নিয়মকানুন এবং মানি লন্ডারিং প্রতিরোধের নির্দেশাবলী  বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। 

অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়

বেতন: প্রবেশনকালীন সময়ে মাসিক বেতন ৩৬,০০০ টাকা,  প্রবেশন সময় সফলভাবে সম্পন্ন করার পর মাসিক বেতন ৪৫,০০০ টাকা হবে।

অন্যান্য সুবিধা: ব্যাংকের ব্যবস্থাপনা নীতিমালা অনুসারে অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের সময়সীমা: ৮ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত।