পদ্মার দূর্গম চরে ‘অপারেশন ফার্স্ট লাইট’,অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ২১

21 arrested with weapons
নিজস্ব প্রতিবেদক ০৯ নভেম্বর ২০২৫ ০৩:৩২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ০৯ নভেম্বর ২০২৫ ০৩:৩২ অপরাহ্ন
পদ্মার দূর্গম চরে ‘অপারেশন ফার্স্ট লাইট’,অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ২১
পদ্মার দূর্গম চরে ‘অপারেশন ফার্স্ট লাইট’,অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ২১

রাজশাহী,পাবনা, নাটোর ও কুস্টিয়া -এই চার জেলার বিস্তীর্ণ ও দুর্গম সীমানা পদ্মার চরে সন্ত্রাসী কাকন বাহিনীকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক অভিযান চালিছেন। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’।


৯ নভেম্বর ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযানে পুলিশ, র‍্যাব ও এপিবিএনের প্রায় ১ হাজার ২০০ সদস্য অংশ নিয়েছেন। রোববার সকাল ১০টা পর্যন্ত চলা অভিযানে কাকন বাহিনীর ২১ সদস্যকে গ্রেপ্তার, ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।


রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, “কাকন বাহিনীর বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিম এই অভিযান পরিচালনা করছে।”

তিনি আরও জানান, “গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযান অব্যাহত রয়েছে এবং বিকেলে এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করা হবে।”


গত ২৭ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজার নিচ খানপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন।

ঘটনার পর বাহিনীপ্রধান হাসিনুজ্জামান কাকনসহ সদস্যদের নামে দৌলতপুর থানায় মামলা হয়। রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ায় তাঁদের বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে।