আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

Jet fuel price
অনলাইন ডেস্ক ০৯ নভেম্বর ২০২৫ ০৬:৫৬ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ০৯ নভেম্বর ২০২৫ ০৬:৫৬ অপরাহ্ন
আবারও বাড়ল জেট ফুয়েলের দাম
সংগৃহীত ছবি

চলতি মাসের জন্য ফের বাড়ানো হয়েছে জেট ফুয়েলের দাম। নভেম্বরে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৯ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ১০০ টাকা ২৪ পয়সা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার শূন্য দশমিক ৬৫৪৫ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬৬০৪ ডলার নির্ধারণ করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

এর আগে অক্টোবর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৬ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ২৯ পয়সা করা হয়েছিল। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার শূন্য দশমিক ৬৩৩৩ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬৫৪৫ ডলার নির্ধারণ করা হয়েছিল।