এনসিপির সাথে রাবি রেজিস্ট্রারের বৈঠককে বিএনপির বলে রাকসু জিএস আম্মারের উত্তপ্ত বাক্য

Acting Registrar at the Registrar's Office of Rajshahi University
আবুল কালাম আজাদ ১০ নভেম্বর ২০২৫ ০৫:৩৯ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ ১০ নভেম্বর ২০২৫ ০৫:৩৯ অপরাহ্ন
এনসিপির সাথে রাবি রেজিস্ট্রারের বৈঠককে বিএনপির বলে রাকসু  জিএস আম্মারের উত্তপ্ত বাক্য
এনসিপির সাথে রাবি রেজিস্ট্রারের বৈঠককে বিএনপির বলে রাকসু জিএস আম্মারের উত্তপ্ত বাক্য

রবিবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের সাথে রাজশাহী মহানগর এনসিপির নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাত করতে গিয়েছিলেন। এসময় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে নিয়ে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সাথে দেখা করতে যান।

রেজিস্ট্রারের কক্ষে ঢোকার আগে আম্মার শুনতে পান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বিএনপি নেতাদের সাথে বৈঠক করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আম্মারকে উত্তেজিত কন্ঠে বলতে শোনা যায়, এটা বিএনপির প্রোগ্রাম করার জায়গা না”। এসময় রেজিস্ট্রারের সাথে আম্মারের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী বলেন, সালাহউদ্দিন আম্মার ও রেজিস্ট্রার স্যারের সঙ্গে উত্তপ্ত বাগ্‌-বিতণ্ডার সময় ওখানে অন্য দলের কেউ ছিল না। আমার উপস্থিতিতে রাজশাহী মহানগর এনসিপির নেতারা ছিল। আমরা ওখানে সৌজন্য সাক্ষাত করতে গিয়েছিলাম। 

অন্যদিকে রাবি ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী, বলেন,রেজিস্ট্রার অফিসে আম্মার ও শিক্ষক পরস্পরকে ধমকাচ্ছেন, বিএনপি'র নাম টেনে বিভ্রান্তি ছড়াচ্ছেন অথচ সেখানে বিএনপি'র কেউই ছিল না। এনসিপি সভাপতির সঙ্গে নিয়মিত দেখা যায় আম্মারকে, অথচ আজ তিনি তাদের চিনলেন না! গণতান্ত্রিক সমাজে যে কেউ আলোচনা করতেই পারে, এতে আমাদের আপত্তি নেই, তবে বিএনপি'র নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো অনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত মনে করছেন লতান আহমেদ রাহী।সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন ছাত্রের এমন উগ্র আচরন কারো কাম্য নয় বলেও মনে করেন তিনি।

অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, (পরিচালক, আইসিটি সেন্টার, রাবি) বলেন,সালাহউদ্দীন আম্মার আসলে শিক্ষকদের হেনস্তা করার কোন সুযোগই হাতছাড়া করতে চায় না। আর আমাদের শিক্ষার্থীরা সেটাই এনজয় করে। কি আর করা।

অন্যদিকে রাবি ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী, বলেন,রেজিস্ট্রার অফিসে আম্মার ও শিক্ষক পরস্পরকে ধমকাচ্ছেন, বিএনপি'র নাম টেনে বিভ্রান্তি ছড়াচ্ছেন অথচ সেখানে বিএনপি'র কেউই ছিল না। এনসিপি সভাপতির সঙ্গে নিয়মিত দেখা যায় আম্মারকে, অথচ আজ তিনি তাদের চিনলেন না! গণতান্ত্রিক সমাজে যে কেউ আলোচনা করতেই পারে, এতে আমাদের আপত্তি নেই, তবে বিএনপি'র নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো অনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত মনে করছেন লতান আহমেদ রাহী।

যুগ্ম সাধারণ সম্পাদক রাবি শাখা ছাত্রদল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আআব্দুল্লাহ আল কাফি বলেন, জিএস ছোট ভাই বিএনপির নামে প্রোপাগাণ্ডা দেখলে ওর জিভে জল চল আসে, অন্তর আত্মা সজীব হয়ে ওঠে, আহা কি শান্তি। তোমাদেরই রেজিস্ট্রার, তোমাদেরই এনসিপি নিজেদের মধ্যে গ্যাঞ্জাম করে ফুটেজ খাবা ভালো কথা। বিএনপির নাম এনে কেন প্রোপাগাণ্ডা ছড়াচ্ছো? দুঃখ প্রকাশ করে সরি বলো। এটাই রাজনৈতিক সৌন্দর্য।সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন ছাত্রের এমন উগ্র আচরন কারো কাম্য নয়।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসউদ বলেন, এনসিপি নেতাকর্মীরা এক সপ্তাহ আগে থেকেই দেখা করার কথা বলে রেখেছিলেন। তারা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। ঠিক তখনই আম্মার আসে, আমি তাকে অপেক্ষা করতে বলি। দুই মিনিটও হয়নি, সে বিনা অনুমতিতে আমার রুমে ঢুকে পড়ে। 

তিনি আরও বলেন, আম্মার ভালোভাবেই জানতো এনসিপির নেতারা আমার অফিস ছিল। অথচ আম্মার বিএনপি নেতাদের সাথে বৈঠক করছি বলে আমাকে উত্তেজিত করতে থাকলে একপর্যায়ে আমি তাকে বের হয়ে যেতে বলি।