দারোগা বাজার সড়কে আগুন, নিহত ১
কক্সবাজারের উখিয়া সদর ষ্টেশনের দারোগা বাজার সড়কের একটি দোকানে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার ১০ নভেম্বর বিকেলে আগুনের লেলিহান মুহুর্তের মধ্যে আশেপাশের দোকান সমুহে ছড়িয়ে পড়ে। ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় মোহাম্মদ আলী (৫৫) নামের একজন ব্যবসায়ী অগ্নিগদ্ধ হয়ে মারা গেছে। কমপক্ষে ৩০ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এতে ক্ষয়ক্ষতির তাৎক্ষনিক বিবরণ পাওয়া না গেলেও ক্ষতির পরিমান ১ কোটি টাকার হবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ৷ দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ঘন্টা ধরে জনতার সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে টেকমাফ ও কক্সবাজার থেকে দমকল বাহিনীর দুইটি ইউনিট আসে। এই ভয়াবহ আগুন থেকে রক্ষা পেয়েছে রাষ্ট্রীয় কৃষি ব্যাংক।
দৈনিক স্বদেশ প্রতিদিনকে উখিয়া উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, প্রশাসন এবং জনতার সহায়তায় আমরা আগুন নিয়ন্ত্রণে শতভাগ চেষ্টা করেছি। নিহত একজনের তথ্য আমাদের আছে। আহত এবং ক্ষতির সঠিক তথ্য এখনো প্রস্তুত হয়নি৷