মিরপুরে শতাব্দী বাসে আগুন

fire in the bus
অনলাইন ডেস্ক ১২ নভেম্বর ২০২৫ ০৩:০৩ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১২ নভেম্বর ২০২৫ ০৩:০৩ অপরাহ্ন
মিরপুরে শতাব্দী বাসে আগুন
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনে শতাব্দী নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

‎বুধবার (১২ নভেম্বর) দুপুরে এই বাসে আগুন দেওয়া হয়।

‎জানা যায়, দুপুর সাড়ে ১২টার পর হঠাৎ করে মোটরসাইকেলে কয়েকজন এসে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেয়। এ সময় আশেপাশের সবাই আতঙ্কে এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকে। এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয়।

‎ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রিপন জানান, এ খবর পেয়ে আমাদের টিম পাঠিয়েছি। এখনও বিস্তারিত জানতে পারিনি।