রাজশাহীতে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের কমিউনিটি ভলেন্টিয়ারদের জেন্ডার ভায়োলেন্স বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Training on gender violence for community volunteers of BRAC's 'Shikha' project
ছোটন সরদার ১৩ নভেম্বর ২০২৫ ০৪:৫৭ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ১৩ নভেম্বর ২০২৫ ০৪:৫৭ অপরাহ্ন
রাজশাহীতে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের কমিউনিটি ভলেন্টিয়ারদের  জেন্ডার ভায়োলেন্স বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজশাহীতে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের কমিউনিটি ভলেন্টিয়ারদের জেন্ডার ভায়োলেন্স বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের কমিউনিটি ভলেন্টিয়ারদের  জেন্ডার ভায়োলেন্স বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত । ১৩ নভেম্বর বৃহস্পতিবার রাজশাহীর নিউমার্কেটস্থ মাইড্যাস হলরুমে এই প্রশিক্ষণ হয়।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি পর্যায়ে সক্রিয় ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উদ্যোগে একদিনব্যাপী “জেন্ডার ভায়োলেন্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

এতে ব্র্যাক শিখা প্রকল্পের বিভিন্ন এলাকার কমিউনিটি ভলেন্টিয়াররা অংশগ্রহণ করেন।


কর্মশালায় অংশগ্রহণকারীদের জেন্ডারভিত্তিক সহিংসতার ধরন, কারণ, প্রতিরোধমূলক ব্যবস্থা, ভুক্তভোগীদের সহায়তার উপায় এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার কৌশল নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে বক্তারা বলেন, “নারীর প্রতি সহিংসতা রোধে শুধু আইনি পদক্ষেপ নয়, প্রয়োজন মানসিক পরিবর্তন ও সামাজিক সহযোগিতা। কমিউনিটি ভলেন্টিয়াররাই হতে পারেন সেই পরিবর্তনের অগ্রদূত।”

দিনব্যাপী এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ব্র্যাকের শিখা প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক এবং স্থানীয় সমাজকর্মীরা। কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।