বাংলাদেশ রেলওয়ের শুভজন্মদিন

Happy Birthday to Bangladesh Railway
আবুল কালাম আজাদ ১৫ নভেম্বর ২০২৫ ০১:৫১ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ ১৫ নভেম্বর ২০২৫ ০১:৫১ অপরাহ্ন
বাংলাদেশ রেলওয়ের শুভজন্মদিন
১৫ নভেম্বর, জাতীয় রেলপথ দিবস।

১৫ নভেম্বর, জাতীয় রেলপথ দিবস। ১৮৬২ সালের এই দিনে চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেলপথ স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছিল উপমহাদেশের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ রেল যোগাযোগ ব্যবস্থার যাত্রা। সেই দিন থেকেই বাঙালির জীবন, অর্থনীতি ও যাত্রা সংস্কৃতিতে রেলপথ এক অনন্য অধ্যায়ের সূচনা করেছিল।

রেলপথ কেবল ইতিহাস নয়; এটি মানুষের অনুভূতি, স্মৃতি, স্বপ্ন ও যাত্রার অংশ।রেলপথ—১৩৬ বছরের যাত্রায় বাংলাদেশের গর্ব, আশা ও ভবিষ্যতের দিশারী। ১৫ নভেম্বর একটি দিবস নয়—এটি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। রেলপথ আমাদের অর্থনীতি, সমাজ, স্মৃতি ও জাতীয় পরিচয়ের অঙ্গ।

আগামী দিনে রেলওয়ে একটি আধুনিক, নিরাপদ, দ্রুত, যুগোপযোগী ও দুর্নীতিমুক্ত রেল ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যার কেন্দ্র হবে জনগণ, সেবা এবং জবাবদিহিতা।