বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Bangladesh Nationalist Youth Party's opinion exchange meeting
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বদলগাছী শাখার উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ই নভেম্বর বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বদলগাছী শাখার আয়োজনে বদলগাছী লাবণ্যপ্রভা পাইলট ও কমিনিউটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বদলগাছীর উপজেলা যুবদলের আহবায়ক মেজবাউল হক রাজা সভাপতিত্বে যুগ্ম আহবায়ক মুমিনুল ইসলাম মুন্নার সঞ্চালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বদলগাছী শাখার যুগ্ন নান্নু রহমান,আরঙ্গজেব সহ উপজেলা সহ ইউনিয়নের নেতৃবৃন্দরা।
এ সময় বক্তারা বলেন, আর বসে থাকলে চলবে না। নির্বাচন চলে এসেছে। আপনারা বিএনপির মনোনয়ন প্রাপ্ত নওগাঁ -৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের ফজলে হুদা বাবুল ভাইয়ের পক্ষে ধানের শীষের ভোটের জন্য সকলকে বাড়ি বাড়ি যেতে বলা হয়।