শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে সাড়ে ৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

Ferry started
অনলাইন ডেস্ক: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৪ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৪ অপরাহ্ন
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে সাড়ে ৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে রোববার ভোর সাড়ে ৪টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, শনিবার দিনগত রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে রোববার সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৫টি ফেরি চলাচল করছে।

কট/বি