২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প নরসিংদীতে
আবারও দেশে ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে, গতকালও শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারাদেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।
সংশোধনী: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আজকের ভূমিকম্পটির বিষয়ে শুরুতে তথ্য দিয়েছিলেন যে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সাভারের বাইপাইল। সে অনুযায়ী ঢাকা পোস্টের প্রতিবেদনেও উল্লেখ করা হয়— ভূমিকম্পের উৎপত্তিস্থল সাভারের বাইপাইল। তবে পরবর্তীতে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসলে নরসিংদীর পলাশ। সে অনুযায়ী প্রতিবেদনটি সংশোধন করা হয়েছে।
সূত্র : ঢাকা পোষ্ট