আদাবরের শীর্ষ ছিনতাইকারী চোরা রুবেল গ্রেপ্তার
Robber smuggler Rubel arrested
রাজধানীর আদাবর থানার শীর্ষ ছিনতাইকারী রুবেল ওরফে চোরা রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদাবর থানার শেখেরটেক ৯ নম্বর মাসুমের গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া। তিনি বলেন, আদাবর এলাকার অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা রুবেল। একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, রুবেলের বিরুদ্ধে মাদক ও মারধরসহ একাধিক মামলা রয়েছে।