সরকার

ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনছে

Salehuddin Ahmed
অনলাইন ডেস্ক ২৪ নভেম্বর ২০২৫ ০৪:০১ অপরাহ্ন অর্থনীতি
অনলাইন ডেস্ক ২৪ নভেম্বর ২০২৫ ০৪:০১ অপরাহ্ন
ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনছে
সংগৃহীত ছবি

বাজার ‘স্থিতিশীল রাখতে’ সরকার সিঙ্গাপুরের সরবরাহকারীর মাধ্যমে ভারত থেকে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

তিনি বলেন, চালের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে, আবার কিছুটা বাড়ছে। অতএব কোনোক্রমে যেন না বাড়ে চালের দাম, সেজন্য আমরা আবার আনব।

কোন দেশ থেকে চাল আসবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নন-বাসমতি চালটা ভারত থেকে আসবে। এটা (মূল্য) তো প্রতিযোগিতামূলক। সরবরাহকারী কিন্তু সিঙ্গাপুরের।

কারণ আমরা তো আর বলব না যে ভারত থেকে আনবেন না, থাইল্যান্ড থেকে আনবেন না, মিয়ানমার থেকে আনবেন না। আমরা মান, সময়মতো সরবরাহ আর দামটা দেখেছি।